এক্সপ্লোর

Anjan Banerjee Death: প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

বয়স হয়েছিল ৫৬ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

কলকাতা: প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৬ বছর। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরিবার সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় কিছুদিন আগেই ভর্তি হন হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার রাত ৯টা ২৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টার এডিটর। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া।

হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত ৯.২৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। গত ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি। এরপর সেরেও উঠেছিলেন। হাসপাতাল থেকে ফিরেও এসেছিলেন বাড়িতে। কিন্তু ফের জ্বর আসতে শুরু করে। জ্বর না কমায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ভেন্টিলেশন এবং পরে একমো সাপোর্ট দেওয়া হয়। রবিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতালে ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। 

কবি শঙ্খ ঘোষের প্রয়াণের দিন ট্যুইট করেছিলেন অঞ্জন। লিখেছিলেন, 'শঙ্খ ঘোষ চলে গেলেন... অপূরণীয় ক্ষতি হল বঙ্গ সংস্কৃতি জীবনের, আমার জন্য ব্যক্তিগত হাহাকার রেখে গেলেন..'। কে জানত, তার মাত্র তিন সপ্তাহের মধ্যে চলে যাবেন অঞ্জন নিজেই।

১৪ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন অঞ্জন। লিখেছিলেন, 'অবশেষে আমার কাছেও এল। কোভিড পজিটিভ। সতর্কতা হিসাবেই হাসপাতালে ভর্তি হয়েছি। খুব খারাপ সময় যাচ্ছে। সকলে সাবধানে থাকুন।'

১৭ এপ্রিল হাসপাতালের বেডে শুয়েই তিনি ট্যুইট করেন, 'ভোটের দিনটা মিস করছি। হাসপাতালের বেডে শুয়ে চ্যানেলের কাজকর্ম দেখা খুব একটা কাঙ্খিত মুহূর্ত নয়। তবে আর কোনও বিকল্পও নেই। সৌজন্যে কোভিড। নিউ নর্ম্য়ালে কাজ করার ধরনটাই এরকম।'

দীর্ঘ ৩৩ বছরের সাংবাদিক জীবনের অবসান। প্রেসিডেন্সি থেকে স্নাতক হন। স্নাতক ও স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন তিনি। মাঝখানে ২৪ ঘণ্টা নিউজ চ্যানেল ছেড়ে আনন্দবাজার পত্রিকার ডিজিটালের দায়িত্ব নেন। এরপর গত বছর ফের তিনি জি ২৪ ঘণ্টা চ্যানেলের দায়িত্বে ফেরেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget