এক্সপ্লোর

Electoral Reforms Bill: বিরোধীদের ওয়াকআউট, রাজ্যসভাতেও পাশ নির্বাচনী আইন সংশোধন বিল

Election Laws (Amendment) Bill, 2021: নির্বাচনী আইন (সংশোধন) বিল ২০২১-র বিরোধিতা করে কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি, এর ফলে দেশের নাগরিক নন এমন ব্যক্তিরাও ভোটাধিকার পেয়ে যাবেন।

নয়াদিল্লি: বিরোধী দলগুলির প্রতিবাদের মধ্যেই লোকসভার পর আজ রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নির্বাচনী আইন (সংশোধন) বিল ২০২১। আধারের সঙ্গে ভোটার আইডি-র সংযুক্তিকরণের কথা বলা হয়েছে এই বিলে।

গতকাল লোকসভায় পাশ হয় এই বিল। কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই বিলের বিরোধিতা করে। তবে তা সত্ত্বেও বিল পাশ করতে সমস্যা হয়নি সরকার পক্ষের। এরপর আজ রাজ্যসভায় পেশ করা হয় বিলটি। বিরোধী দলগুলি দাবি করে, বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর বিষয়ে ভোটাভুটির ব্যবস্থা করতে হবে। তারা এ বিষয়ে প্রস্তাব পেশ করে। তবে ধ্বনিভোটে এই প্রস্তাব খারিজ হয়ে যায়। এরপর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম দলগুলি, ডিএমকে, এনসিপি-র সাংসদরা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন। বিজেপি, জেডি(ইউ), ওয়াইএসআর কংগ্রেস পার্টি, বিজেডি নির্বাচনী আইন (সংশোধন) ২০২১ বিলটি সমর্থন করেন। ফলে বিলটি পাশ হয়ে যায়। যাঁরা বিলটি সমর্থন করেছেন, তাঁদের দাবি, এর ফলে জাল ভোট আটকানো যাবে।

সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, বিলটি সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যাওয়ার ফলে এবার আইনে পরিণত হওয়া সময়ের অপেক্ষা। এই বিলে বলা হয়েছে, ভোটারের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আধার নম্বর ব্যবহার করা হবে। লিঙ্গসমতা যাতে বজায় থাকে, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিরোধীদের অবশ্য দাবি, নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করছে সরকার। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করবে এই বিল।

নির্বাচনী আইন (সংশোধন) বিল ২০২১-এ বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি উপযুক্ত কারণ দর্শাতে পারেন, তাহলে আধার না থাকার কারণে তাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত করার আবেদন খারিজ করা যাবে না। আধিকারিকরা ধার নম্বর দেওয়ার অনুরোধ করতে পারেন। ইতিমধ্যেই ভোটার তালিকায় যাঁদের নাম আছে, পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাঁদের কাছ থেকেও আধার নম্বর চাইতে পারেন আধিকারিকরা। তবে কাউকে জোর করা যাবে না। আধার না থাকলে অন্য কোনও নথি দেখানো যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget