এক্সপ্লোর

সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ে খুশি ওয়াকার-সহ পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার

প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি আগেই অভিযোগ করেছিলেন যে, পাকিস্তানকে শেষ চারের দৌড় থেকে ছিটকে দিতে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারতে পারে ভারত

করাচি: নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ে আপ্লুত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিস সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন। পাক তারকা পেসার টুইট করেছেন, 'ক্রিকেট নিষ্ঠুর খেলা। সকলেই তাদের প্রাপ্য পায় এই খেলায়। অপ্রত্যাশিত কামড় দেয় মোক্ষম সময়ে। আমি শিখেছি যে, খেলাটাকে কখনও তাচ্ছিল্য করা উচিত নয়।' প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে ভারত, এরকম একটি অভিযোগ পাক শিবির থেকে আগেই তোলা হয়েছিল। ওয়াকারের টুইট যেন সেই দিকেই ইঙ্গিত করছে বলে মত কোনও কোনও মহলের। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি আগেই অভিযোগ করেছিলেন যে, পাকিস্তানকে শেষ চারের দৌড় থেকে ছিটকে দিতে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারতে পারে ভারত। সেই বাসিত এখন বলেছেন, 'আমি আগেই বলেছিলাম ভারত ইংল্যান্ড এবং অন্যান্য কয়েকটি দলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারতে পারে। আজ জেতা ম্যাচ হেরে গিয়েছে ভারত। এটাই সুবিচার।' প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, 'সেমিফাইনাল দুদিনে গড়ালে পরে ব্যাট করা দলের কাছে পরিস্থিতি কঠিন হয়ে যায়। হেনরি ও বোল্ট শুরুতেই বিপজ্জনক বল করে ভারতকে ধাক্কাটা দিয়েছিল।' মঈন খানের কটাক্ষ, 'ওদের সমস্যা ছিল ব্যাটিং অর্ডারের চার ও পাঁচ নম্বর জায়গা নিয়ে। সেমিফাইনালে সেটাই ভুগিয়েছে। ভাল দলেরও খারাপ দিন আসে। দুর্ভাগ্য়বশত, সেমিফাইনালে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছে।' পাকিস্তানের ক্রিকেট লিখিয়ে ওমের আলাভি বলেছেন, 'ভারতের হারে পাকিস্তানের এত মানুষের আনন্দের কারণ দুই দেশের মধ্যে সাম্প্রতিক তিক্ততা। বিশেষ করে কয়েকজন ভারতীয় রাজনীতিক এবং ক্রিকেটার যেভাবে রাজনীতির সঙ্গে ক্রিকেটকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন

ভিডিও

Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Embed widget