এক্সপ্লোর

ফেসবুকের দেশীয় কর্তা আঁখি দাসের হুমকির নালিশের পর, তাঁর বিরুদ্ধেই 'ধর্মীয় ভাবাবেগে আঘাত' দেওয়ার অভিযোগ

Facebook Hate Speech Row: দিল্লি পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাতে বলে হয়, ‘একাধিক ব্যক্তি অনলাইনে তাঁকে ঘিরে হিংসাত্মক পোস্ট ও হুমকি দিচ্ছে। প্রাণহানির ভয়ও দেখানো হচ্ছে।’

নয়াদিল্লি: রবিবার তিনি অভিযোগ এনেছিলেন, অনলাইন পোস্টের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, সোমবার ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাসের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করলেন রায়পুরের এক সাংবাদিক। আঁখির বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্মবিশ্বাস ও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছেন, মানুষকে তাতে উস্কানি দিচ্ছেন। গত কয়েকদিন ধরেই একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিতর্কের কেন্দ্রে আঁখি দাস। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফেসবুক ভারতে বাণিজ্যিক ধাক্কা খাওয়ার ভয়ে বিজেপি নেতা নেত্রীদের উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সেই রিপোর্ট অনুসারে, ফেসবুকের এই পলিসির নেপথ্যে আছেন ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাস। এই রিপোর্ট সামনে আসার পর থেকেই বিতর্ক ঘনায়। বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েন আঁখি। একদিকে এই নিয়ে যেমন বিজেপি-কংগ্রেস তরজা চলতে থাকে, তেমনই নেটিজেনদের একাংশ আঁখির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে শুরু করে। এরপরই এই ব্যাপারে পদক্ষেপ করেন আঁখি। দিল্লি পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাতে বলা হয়, ‘একাধিক ব্যক্তি অনলাইনে তাঁকে ঘিরে হিংসাত্মক পোস্ট করছে ও হুমকি দিচ্ছে। প্রাণহানির ভয়ও দেখানো হচ্ছে।’ অভিযোগ দায়ের হলেও এখনও এফআইআর হয়নি বলে জানান দিল্লি পুলিশের এক আধিকারিক। এই অভিযোগ পত্রে কয়েকজনের নাম ছিল। সূত্রের খবর, তার মধ্যে ছিল আওয়েশ তিওয়ারির নামও। এরপরই আওয়েশ তিওয়ারি নামে ওই সাংবাদিক রায়পুরে আঁখি দাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। গত ১৪ অগাস্ট মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতে বাণিজ্যিক ধাক্কা খাওয়ার আশঙ্কাতেই বিজেপির উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘বিদ্বেষ রোধ আইন’ প্রয়োগে বাধা দেন নাকি আঁখিই। রিপোর্টের দাবি, আঁখিই নাকি সংস্থার কর্মীদের বলেন, বিজেপি নেতাদের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারতে ফেসবুকের বাণিজ্যিক ক্ষতি হতে পারে। এর পরে ফেসবুকের তরফে এক মুখপাত্র সোমবার দাবি করেছেন, ‘উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে আমরা সব সময়েই কড়া নীতি নিয়ে চলি। ভারতে আমাদের ওই কর্মকর্তা সেই বিজেপি নেতার পোস্ট না-সরানোর জন্য যে কারণ দেখিয়েছিলেন, তার মধ্যে শুধু ব্যবসায়িক স্বার্থের বিষয়টি ছিল না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget