এক্সপ্লোর
ফৈজাবাদ বদলে হচ্ছে অযোধ্যা, দশরথের নামে মেডিকেল কলেজ, রামের নামে হবে বিমানবন্দর, ঘোষণা আদিত্যনাথের,

নয়াদিল্লি: দীপাবলির মধ্যে বড় ঘোষণা যোগী আদিত্যনাথের। ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা হচ্ছে বলে জানালেন উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী। অযোধ্যা আমাদের ‘আন, বান অওর শান’ অর্থাত ‘সম্মান, গর্ব ও মর্যাদা’ বলে মন্তব্য করেছেন তিনি। অযোধ্যার প্রতি কেউ অবিচার করতে পারে না বলেও জানান তিনি। দিনকয়েক আগেই এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করেছে যোগী সরকার। এবার পালা ফৈজাবাদের। অযোধ্যায় রামমন্দির নির্মাণের দাবিতে সুপ্রিম কোর্ট শুনানি পিছিয়ে দেওয়ায় অসন্তুষ্ট বিজেপির একাংশ দাবি করছে, দরকার হলে মন্দির গড়তে অর্ডিন্যান্স আনা হোক। তার মধ্যেই মঙ্গলবার লখনউয়ে দীপোত্সব অনুষ্ঠানের ভাষণে এই বড় ঘোষণা করলেন আদিত্যনাথ। তিনি এও বলেন, অযোধ্যায় একটি মেডিকেল কলেজও হবে, যার নামকরণ করা হবে রাজা দশরথের নামে। এখানে ভগবান রামের নামে এখানে একটা বিমানবন্দরও বানাব আমরা।
Before You Go
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















