এক্সপ্লোর

Jammu-Kashmir: জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য সেনাবাহিনীর, ২৪ ঘণ্টায় নিহত পাঁচ জঙ্গি

পাঁচ বছর আগে মৃত্যু হয়েছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির। ২০১৬ র ৮ জুলাই কোকেরনাগে বুরহান ওয়ানি মারা গিয়েছিল।

জম্মু :  জম্মু-কাশ্মীরে জঙ্গি-দমন অভিযানে বড়সড় সাফল্য সেনাবাহিনীর। গত ২৪ ঘণ্টায় সেনার গুলিতে নিহত ৫ জঙ্গি।দক্ষিণ কাশ্মীরে দুটি জায়গায় একসঙ্গে চলা গুলি বিনিময়ে মোট চার জঙ্গির মৃত্যু হয়েছে।  গতকাল কুলগাম ও পুলওয়ামার দুটি জায়গায় এনকাউন্টার শুরু হয়। কুলগামের জোদারে সেনার গুলিতে মৃত্যু হয় ২ লস্কর জঙ্গির। পাশাপাশি, পুলওয়ামার পুচাল গ্রামে এনকাউন্টারে আরও ২ জঙ্গির মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য,পাঁচ বছর আগে মৃত্যু হয়েছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির। ২০১৬ র ৮ জুলাই কোকেরনাগে বুরহান ওয়ানি মারা গিয়েছিল। এরপর থেকে প্রতি বছর আট জুলাই জঙ্গিরা হামলা চালানোর সুযোগ খোঁজে। কিন্তু হামলা চালানোর আগেই তাদের চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

কুলগামে দুই জঙ্গি মারা যাওয়ায় গত ২৪ ঘণ্টায় মোট পাঁচ জঙ্গির মৃত্যু হল। সংবাদসংস্থা জানিয়েছে, কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেছেন, গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে পাঁচ জঙ্গির গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে। এজন্য তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। 

জানা গেছে, দক্ষিণ কাশ্মীরে বুধবার রাতে গুলি বিনিময় শুরু হয়। দুই জঙ্গির আটকে পড়ার কথা জানা গিয়েছিল। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছিল। সূত্রের খবর, পুলওয়ামায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

এরইমধ্যে একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রথমে ওই জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। এজন্য তাদের সুযোগও দেওয়া হয়। কিন্তু এরপর আত্মসমর্পণের বদলে জঙ্গিরা গুলি চালাতে থাকে। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে রাতে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়।

বুধবারই জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মারা গিয়েছিল হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কমান্ডার। পুলিশ এ কথা জানিয়েছিল। নিহত জঙ্গির নাম মেহরাজউদ্দিন ওরফে উবেইদ। সে বেশ কিছু জঙ্গি কার্যকলাপে জড়িত ছিল। মেহরাজ দীর্ঘদিন জঙ্গি কার্যকলাপে জড়িত ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget