এক্সপ্লোর

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, কাল বিকেলে হবে শেষকৃত্য

নয়াদিল্লি: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। আজ বিকেল পাঁচটা পাঁচ মিনিটে নয়াদিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি কিডনি ও মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে গত ১১ জুন থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। আজ তাঁর জীবনাবসান হল। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা শোকপ্রকাশ করেছেন। আগামীকাল বিকেল পাঁচটায় শেষকৃত্য সম্পন্ন হবে। ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গ্বালিয়রে জন্ম হয় বাজপেয়ীর। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি ভিক্টোরিয়া কলেজ (লক্ষ্মীবাই কলেজ) থেকে স্নাতক হন। এরপর কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। ১৯৪৭ সালে তিনি আরএসএস-এ যোগ দেন। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। সাংবাদিকতা শুরু করেন বাজপেয়ী। এই দার্শনিক রাজনীতিবিদ কবিতা লিখতেন। তিনি ১৯৫৭ সালে উত্তরপ্রদেশের বলরামপুর থেকে প্রথমবার লোকসভার সাংসদ নির্বাচিত হন। সংসদে প্রথম বক্তব্যেই তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজর কেড়ে নেন। ৪৭ বছর ধরে তিনি সাংসদ ছিলেন। ১০ বার লোকসভা ও দু’বার রাজ্যসভার সাংসদ হন তিনি। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি। সেবার জোট সরকার টেকে মাত্র ১৩ দিন। ১৯৯৮ সালে ক্ষমতায় ফেরে বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ। সেবার ১৩ মাস পরে সরকারের পতন হয়। ১৯৯৯ সালের অক্টোবরে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন বাজপেয়ী। এবার তিনি নির্ধারিত পাঁচ বছরই ক্ষমতায় থাকেন। সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গেই সুসম্পর্ক ছিল বাজপেয়ীর। তিনি ১৯৭৭ সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকারের বিদেশমন্ত্রী ছিলেন। তিনিই প্রথম রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রপুঞ্জে হিন্দিতে ভাষণ দেন। তিনি প্রধানমন্ত্রী থাকার সময়ই ১৯৯৮ সালের মে মাসে রাজস্থানের পোখরানে পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত। পাকিস্তানের সঙ্গে শান্তিস্থাপনের লক্ষ্যে ১৯৯৯-এর ফেব্রুয়ারিতে নয়াদিল্লি-লাহৌর বাস চালু করেন বাজপেয়ী। তাঁকে ২০১৫ সালের মার্চে ভারতরত্ন খেতাবে ভূষিত করা হয়।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget