এক্সপ্লোর

পাকিস্তান, সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সিআরপিএফ জওয়ানরা যাতে জঙ্গি হামলায় হতা-হত না হন, অফিসারদের সে বিষয়ে নজর রাখারও পরামর্শ দেন তিনি।

হায়দরাবাদ: অতীতে ভারত বারবার সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছে। তবে এখন সন্ত্রাসবাদী ও পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সিআরপিএফ-এর ৮১-তম রেইজিং ডে-তে এমনই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। সিআরপিএফ জওয়ানরা যাতে জঙ্গি হামলায় হতা-হত না হন, অফিসারদের সে বিষয়ে নজর রাখারও পরামর্শ দেন তিনি। সন্ত্রাসবাদীদের মোকাবিলায় মোদি সরকারের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা বালাকোটে জঙ্গি হামলা, পুলওয়ামায় জঙ্গি হামলার কথা জানেন। অতীতে এইসব ক্ষেত্রে কী হত? পাকিস্তান আমাদের মারত আর আমরা মার খেতাম। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সন্ত্রাসবাদী হামলা থেকে দেশকে রক্ষা করার জন্য নিরাপত্তাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অতীতে নিরাপত্তারক্ষীদের এই স্বাধীনতা দেওয়া হয়নি। তখন আমাদের সেনা জওয়ান বা সাধারণ নাগরিকদের হত্যা করা হলে মোমবাতি মিছিল হত, মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হত এবং নীরবতা পালন করা হত।  এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আমাদের একজন জওয়ানের প্রাণ গেলে শত্রুপক্ষের ১০ জন জওয়ানকে মারি আমরা।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘সিআরপিএফ জওয়ানদের সব ধরনের আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে। আমাদের সরকার আধা-সেনা, পুলিশ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে। তার জন্য আমরা বিশেষ পরিকল্পনা করছি। কেন্দ্রীয় সরকার সব ধরনের হিংসা বন্ধ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলির উন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget