এক্সপ্লোর

শ্রমিক স্পেশাল ট্রেনে জায়গা পাননি, গুরুগ্রাম থেকে রিকশা চালিয়ে বিহারে ফিরলেন ১১ জন

১,০৯০ কিমি পথ পাড়ি দিয়ে তাঁদের বাড়ি পৌঁছতে লেগেছে আট দিন।

নয়াদিল্লি: লকডাউনের জেরে বেশ কিছুদিন ধরেই বন্ধ রোজগার। বাড়ি ফেরার জন্য শ্রমিক স্পেশাল ট্রেনেও জায়গা পাচ্ছিলেন না। উপায় না দেখে সাইকেল রিকশা চালিয়ে গুরুগ্রাম থেকে বিহারের মুজফফরাবাদে পৌঁছলেন ১১ জন রিকশা চালক। ১,০৯০ কিমি পথ পাড়ি দিয়ে তাঁদের বাড়ি পৌঁছতে লেগেছে আট দিন। ভরত কুমার নামে এক রিকশা চালক জানিয়েছেন, ‘লকডাউনের জন্য দু’মাস ধরে আমি রিকশা চালাতে পারছিলাম না। টাকা ফুরিয়ে আসছিল। বাড়িতে টাকা পাঠাতে পারছিলাম না। বাড়িভাড়াও দিতে পারছিলাম না। বাড়িওলা টাকার জন্য তাগাদা দিচ্ছিলেন। বাড়ি ফেরার জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের যাত্রী হিসেবে নাম নথিভুক্ত করি। কিন্তু ট্রেনে জায়গা পাইনি। আর অপেক্ষা করতে না পেরে একদিন গুরুগ্রাম স্টেশনে যাই। কিন্তু আমাকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি। আরও অনেকে ট্রেনের খোঁজ নেওয়ার জন্য স্টেশনে গিয়েছিলাম। তাঁদের সঙ্গে কথা বলে আমরা ১১ জন মিলে রিকশা চালিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই।’ ভরত আরও জানিয়েছেন, ‘আমি দু’মাস অপেক্ষা করেছি। আর কতদিন ট্রেনের আশায় বসে থাকতাম? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। যে বাড়িতে ভাড়া থাকতাম, সেটা ছেড়ে না দিলে বাড়িওলা বের করে দিতেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেটা বুঝতে পারছি না। বাড়িতে থেকে কত টাকা উপার্জন করতে পারব জানি না। কিন্তু অন্তত এটা বলতে পারি, বাড়ি থেকে কেউ বের করে দেবে না। আয়ের কোনও একটা উপায় খুঁজে নেব।’ ঝোখু নামে অপর এক রিকশা চালক জানিয়েছেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সবাই একসঙ্গে বাড়ি ফিরতে পারব। পালা করে একজন রিকশা চালাবে আর একজন বসে থাকবে। তাহলে সবাই বিশ্রাম পাবে।  কিন্তু রিকশাই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি। সেটা গুরুগ্রামে রেখে আসা সম্ভব ছিল না। তাই সবাই যে যার রিকশা নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই।’ দয়ানাথ নামে অপর এক রিকশা চালক জানিয়েছেন, ‘আমাদের গুরুগ্রাম থেকে বাড়ি ফিরতে প্রচণ্ড কষ্ট হয়েছে। আমরা এখনও ট্রেনের টিকিটের বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা রিকশা নিয়ে বাড়ি না ফিরলে, এখনও গুরুগ্রামেই থেকে যেতে হত। কতদিন অন্যের ভরসায় থাকা যেত? কেউ আমাদের সাহায্য করেনি। তাই নিজেদেরই বাড়ি ফেরার ব্যবস্থা করতে হয়েছে।’ হরিয়ানার মুখ্যমন্ত্রীর দফতরের দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২.৯০ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানো হয়েছে। তাঁদের জন্য ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে আরও অনেক পরিযায়ী শ্রমিক হেঁটে বা অন্য কোনও উপায়ে বাড়ি ফিরেছেন।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget