এক্সপ্লোর

লাদাখ সংঘাতের জের! ভারতে নিষিদ্ধ টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ

লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জের। টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিল ভারত সরকার।

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জের। টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিল ভারত সরকার। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানানো হয়েছে যে, ভারতীয় সংবিধানের ৬৯এ আইন প্রয়োগ করে ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও তথ্য সুরক্ষিত রাখা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পর লাদাখ পরিস্থিতি এখনও উত্তপ্ত। ভারতের ওপর চিন সাইবার হামলা চালাতে পারে বলে আশঙ্কা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের। সেই আশঙ্কা থেকেই ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হল। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অ্যাপগুলি মারফত ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, 'দ্য কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কাছে ইতিমধ্যেই অভিযোগ এসেছে, এই সমস্ত অ্যাপগুলি মোবাইলের তথ্যের সঠিকভাবে গোপনীয়তা রক্ষা হচ্ছে না। ভারতের কোটি কোটি ইন্টারনেট ও মোবাইল ইউজারদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' ভারতের স্বার্বভৌমত্ব এবং নিরাপত্তার আঘাত হানতে পারে চিন। এই আশঙ্কায় জাতীয় সুরক্ষাজনিত কারণ দেখিয়ে নিষিদ্ধ করা হল ৫৯ চিনা অ্যাপ। সূত্রের খবর, নিষিদ্ধ অ্যাপগুলির তালিকায় রয়েছে, ‘টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, ক্যাম স্ক্যানার, ভিভা ভিডিও, ক্লিন মাস্টার, শিইন, লাইকি, হ্যালো, জেনডার, বিগো লাইভ, ভিমেট, এমআই ভিডিও কল, ইউ ক্যান মেকআপ, উইচ্যাট, ক্লাব ফ্যাক্টরি, ক্ল্যাশ অব কিংস, এমআই কমিউনিটি, ইউসি নিউজ, ফটো ওয়ান্ডার, কোয়াই, বাইডু ম্যাপ, সিএম ব্রাউজার, নিউজডগ, ওয়েইবো, কিউকিউ মেল, কিউকিউ মিউজিক, সেলফি সিটি, মেল মাস্টার ও আরও কিছু জনপ্রিয় চিনা অ্যাপ।
চিন ও ইংল্যান্ডের পর ভারতে টিকটক ইউজারের সংখ্যা সবচেয়ে বেশি। প্রধানত নতুন প্রজন্মের মধ্যে এই অ্যাপটির জনপ্রিয়তা চোখে পড়বার মতো। ইতিমধ্যেই গোটা বিশ্বে টিকটক ইউজারের সংখ্যা ছাড়িয়েছে ২ বিলিয়ন। এর মধ্যে ৬১১ মিলিয়ান ইউজার ভারতীয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget