এক্সপ্লোর

টিকটক, হ্যালো অ্যাপকে কেন্দ্রের নোটিশ, ২১ প্রশ্নের উত্তর দিতে হবে নয়তো নিষেধাজ্ঞা

হ্যালোর বিরুদ্ধে আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ১১,০০০ জাল রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জন্য বিভিন্ন মাধ্যমে তারা বিশাল অঙ্কের টাকা ঢেলেছে।

নয়াদিল্লি: টিকটক ও হ্যালো অ্যাপকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকার, সঙ্গে ২১টি প্রশ্ন। প্রশ্নের ঠিকঠাক জবাব না পেলে ওই অ্যাপগুলি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই সব অ্যাপের বিষয়ে অভিযোগ করে আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চ। বলে, এই অ্যাপগুলি আসলে ব্যবহৃত হয় দেশবিরোধী কাজকর্মে। এরপরই পদক্ষেপ করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। টিকটক ও হ্যালো অ্যাপের কাছে তারা নিশ্চয়তা চেয়েছে যে এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয় ক্রেতাদের ব্যক্তিগত তথ্য অন্য কোনও দেশ বা কোনও ব্যক্তির কাছে পাচার করা হয় না এবং ভবিষ্যতেও হবে না। এছাড়া ভুয়ো খবর রুখতে ও ভারতীয় আইন মেনে চলতে তারা কী কী পদক্ষেপ করেছে তাও জানতে চাওয়া হয়েছে। হ্যালোর বিরুদ্ধে আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ১১,০০০ জাল রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জন্য বিভিন্ন মাধ্যমে তারা বিশাল অঙ্কের টাকা ঢেলেছে। এ ব্যাপারেও কেন্দ্রীয় সরকার ব্যাখ্যা তলব করেছে। তা ছাড়া যেভাবে এই সব প্ল্যাটফর্মে ১৩ বছর বয়স হলেই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, তাতেও আপত্তি করেছে তারা কারণ এ দেশে ১৮ বছরের কমবয়সীদের নাবালক আখ্যা দেওয়া হয়। জবাবে টিকটক ও হ্যালো যৌথ বিবৃতি দিয়ে বলেছে, তারা আগামী ৩ বছরে এ দেশে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ইচ্ছুক, এর মাধ্যমে প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তুলবে তারা। স্থানীয় সহযোগিতার মাধ্যমে ব্যবসা বাড়ানো ও স্কিল ইন্ডিয়া প্রোগ্রামে অংশ নেওয়াও তাদের উদ্দেশ্য। মানুষের সাহায্য ছাড়া এখানে তারা পায়ের তলায় জমি পেত না, তাই ভারতীয়দের প্রতি তাদের সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। ভারত সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে ও সব দায়িত্ব পালন করে তারা এগোতে চায়।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget