এক্সপ্লোর

AFSPA: কমছে উত্তর-পূর্বের রাজ্যে আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি, জানালেন অমিত শাহ

Amit Shah on AFSPA: কমছে উত্তর-পূর্বের রাজ্যে আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি। প্রধানমন্ত্রীর উন্নয়নের জেরেই ফিরেছে শান্তি, দাবি করে ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর।

নয়াদিল্লি: ‘কমছে উত্তর-পূর্বের রাজ্যে আফস্পা (AFSPA) এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি। কমছে নাগাল্যান্ড (Nagaland), মণিপুর (Manipur), অসমের (Assam) আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকা। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) নেতৃত্বে সরকারের উন্নয়নের কারণেই শান্তি ফিরেছে উত্তর-পূর্বে (North East India)। পরিস্থিতির উন্নতি হওয়ায় আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকা কমানোর সিদ্ধান্ত’, ট্যুইট করে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। 

উত্তর-পূর্ব ভারতের মানুষকে অভিনন্দন জানিয়ে অমিত শাহ বলেছেন, ‘কয়েক দশক ধরে উত্তর-পূর্ব ভারত অবহেলিত ছিল। এখন সেখানে শান্তি, উন্নয়ন, অভূতপূর্ব অগ্রগতির নতুন যুগ দেখা যাচ্ছে।’

আফস্পা উঠছে অসমে

আজ মধ্যরাত থেকেই পুরোপুরি আফস্পা তুলতে চলেছে অসম। শুধুমাত্র ৯টি জেলা ও একটি সাব ডিভিশনে জারি থাকবে আফস্পা। ‘অসমের ৬০ শতাংশ এলাকা থেকে তুলে দেওয়া হবে আফস্পা। নামনি অসম, মধ্য অসম ও উজান অসমে মধ্যরাত থেকেই উঠে যাবে আফস্পা’, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

স্বাগত জানালেন সর্বানন্দ সোনোয়াল

কেন্দ্রীয় মন্ত্রী ও অসম থেকে রাজ্যসভার সাংসদ সর্বানন্দ সোনোয়াল এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আফস্পার এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমানোর ফলে উত্তর-পূর্ব ভারতে দ্রুত উন্নয়নের উপযুক্ত পরিবেশ তৈরি হবে।’

স্বাগত জানালেন কিরেন রিজিজু

আফস্পার এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি জানিয়েছেন, ‘উত্তর-পূর্ব ভারতে আফস্পার এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমানোর সিদ্ধান্ত ঐতিহাসিক। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন। অরুণাচল প্রদেশে অনেকদিন আগেই তিনটি জেলা বাদ দিয়ে বাকি সব জায়গা থেকে আফস্পা প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত দেখিয়ে দিচ্ছে, উত্তর-পূর্বে শান্তির যুগ এসেছে।’

কয়েক দশক ধরে জারি আফস্পা

১৯৫৮ সালে সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) জারি করা হয়। আফস্পার এক্তিয়ারভুক্ত অঞ্চলে সেনাবাহিনী যে কোনও সময় তল্লাশি অভিযান চালাতে পারে, সমন জারি না করেই যে কাউকে গ্রেফতার করতে পারে। কয়েক দশক ধরে অসম, নাগাল্যান্ড ও মণিপুরে এই আইন জারি আছে। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বারবার আফস্পার অপব্যবহারের অভিযোগ উঠেছে। আফস্পা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন মানবাধিকার কর্মীরা। অবশেষে আফস্পার এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget