এক্সপ্লোর

রাহুল-হার্দিকের সমালোচনায় হরভজন, বললেন, ওদের সঙ্গে এক টিম বাসেও উঠবেন না

নয়াদিল্লি: হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুলের আচরণে অত্যন্ত সিনিয়র ক্রিকেটার হরভজন সিংহ। ভাজ্জি এতটাই অসন্তুষ্ট যে জানিয়ে দিয়েছেন, ওঁদের সঙ্গে এক টিম বাসেও চড়বেন না। বিসিসিআই ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, হার্দিক-রাহুলকে বাকি অস্ট্রেলিয়া সিরিজ আর খেলাবে না তারা, শিগগিরই তাঁরা দেশে ফিরছেন। কফি উইথ কর্ণ-এর এক সিরিজে হার্দিক ও রাহুল অংশ নিয়েছিলেন। সেখানে সঞ্চালক কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, অসংখ্য মহিলার সঙ্গে সম্পর্ক আছে তাঁর, এ নিয়ে বাবা মার সঙ্গে খোলাখুলি আলোচনা হয়। রাহুল অবশ্য অনেক সংযত ছিলেন কিন্তু হার্দিকের কথা শুনে হাসেন তিনি। এই সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়, অভিযোগ ওঠে, মেয়েদের অপমান করেছেন তাঁরা। বোর্ডের প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই মন্তব্য করেন, হার্দিকের কথা নারীবিদ্বেষী, গা ঘিনঘিনে। যতদিন না তাঁদের আচরণের তদন্ত শেষ হচ্ছে, ততদিন সাসপেন্ড থাকবেন তাঁরা। এ নিয়ে প্রশ্ন করা হলে অফ স্পিনার হরভজন সিংহও হার্দিক-রাহুলের তীব্র সমালোচনা করেন। বলেন, আগামীকাল যদি তাঁদের সঙ্গে কোনও পার্টিতে তাঁর দেখা হয়, তিনি কথাই বলবেন না। এমনকী স্ত্রী ও মেয়ে সঙ্গে থাকলে তাঁদের সঙ্গে এক টিম বাসেও উঠবেন না তিনি। বিসিসিআই-এর শাস্তিমূলক পদক্ষেপ সমর্থন রে তিনি বলেন, হাতে সময় থাকলে যার যা খুশি করতে পারে কিন্তু হার্দিক ও রাহুল দলের সুনাম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। দলে এ ধরনের সংস্কৃতি কখনও ছিল না। হার্দিক অবশ্য তাঁর মন্তব্যের জন্য ইতিমধ্যেই বারবার ক্ষমা চেয়েছেন। রাহুল এখনও এ নিয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget