এক্সপ্লোর

কোন ৫ নির্দল বিধায়ক হরিয়ানায় ক্ষমতায় ফেরাচ্ছেন বিজেপিকে? জেনে নিন

গোপাল ইতিমধ্যেই এঁদের কয়েকজনকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়ে দেখা করেছেন বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে।

নয়াদিল্লি: হরিয়ানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ঠিকই কিন্তু শোনা যাচ্ছে, মসনদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি। সরকার গড়তে তাদের দরকার ছিল আরও ৬ বিধায়কের সমর্থন, তা বিনা শর্তেই তা জোগাড় করে ফেলেছে বলে খবর। এই ৬ জনের মধ্যে রয়েছেন হরিয়ানা লোকহিত পার্টির গোপাল কান্ডা। তাঁর সঙ্গে আরও ৫ নির্দল বিধায়কের সমর্থন বিজেপির দিকে রয়েছে বলে তিনি ঘোষণা করেছেন। বিমান সেবিকা গীতিকা শর্মা আত্মহত্যা মামলায় প্রধান অভিযুক্ত গোপালের দাবি, তাঁর পরিবার প্রথম থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত। তাঁর রক্তে আরএসএস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ দ্রুত উন্নতি করছে, তিনি নিজেও মোদীর দ্বারা প্রভাবিত। রানিয়া কেন্দ্রের নির্দল বিধায়ক রঞ্জিৎ সিংহেরও বক্তব্য, প্রধানমন্ত্রীর নীতির ওপর ভরসা থাকায় বিজেপিকে সমর্থন করছেন তিনি। এছাড়া যে নির্দল বিধায়করা বিজেপিকে সরকার গড়তে সমর্থন করতে চলেছেন বলে খবর, তাঁরা হলেন ধর্মপাল গৌন্দর, রঞ্জিৎ চৌতালা, বলরাজ কুন্ডু, সোমবীর সাঙ্গওয়ান ও নয়নপাল রাওয়াত। গোপাল ইতিমধ্যেই এঁদের কয়েকজনকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়ে দেখা করেছেন বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। এরপর নাড্ডা ও হরিয়ানার বিজেপি নেতা অনিল জৈন বৈঠকে বসেন বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে। হরিয়ানা ও মহারাষ্ট্র- দুই রাজ্যেই সরকার গঠনের জন্য বিজেপি সংসদীয় বোর্ড অমিত শাহকে দায়িত্ব দিয়েছে।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget