এক্সপ্লোর

অতি উৎসাহে ক্ষতি হতে পারে, নানা গুরুত্বপূর্ণ মামলার তথ্য মিডিয়াকে দেওয়ায় মহারাষ্ট্র পুলিশের সমালোচনা করে বলল বম্বে হাইকোর্ট

মুম্বই: দুই নিহত যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর ও গোবিন্দ পানসারের পরিবারের সদস্যদের দায়ের করা শুনানি করা বম্বে হাইকোর্টের বেঞ্চ গুরুত্বপূর্ণ নানা মামলা সংক্রান্ত তথ্য মিডিয়ার কাছে প্রকাশ করে দেওয়ায় মহারাষ্ট্র পুলিশকে একহাত নিল। পুলিশের এ ধরনের ‘অতি উৎসাহ আদতে ক্ষতিকর’ হতে পারে বলে অভিমত জানিয়েছে বিচারপতি এস সি ধর্মাধিকারী ও বিচারপতি বি পি কোলাবাওয়ালার ডিভিশন বেঞ্চ। দাভোলকর হত্যার তদন্ত করছে সিবিআই। পানসারে খুন মামলার তদন্ত চালাচ্ছে রাজ্য সিআইডি। প্রয়াত ২ যুক্তিবাদীর পরিবার আদালতের তদারকিতে তদন্তের আবেদন করেছে বেঞ্চের কাছে। বেঞ্চ দুই তদন্তকারী সংস্থার পেশ করা নথিপত্র, তথ্য খতিয়ে দেখে বলে, তদন্ত সংস্থাগুলি প্রতিদিনই মামলা সংক্রান্ত জরুরি তথ্য মিডিয়াকে জানিয়ে দিচ্ছে। এ প্রসঙ্গে গত শুক্রবার সিনিয়র আইপিএস অফিসার পরমবীর সিংহের পুণে পুলিশের কর্তাদের সঙ্গে নিয়ে মাওবাদী যোগসাজশের অভিযোগে বিদ্বজ্জনেদের গ্রেফতারির সাফাই দেওয়ার উল্লেখ করে বিচারপতি ধর্মাধিকারী বলেন, এই মিডিয়া ব্রিফিং নিয়ে অনেক শোরগোল হয়, অনেক তথ্য বাইরে বেরয়।  সাংবাদিক বৈঠকে পরমবীর গ্রেফতার বিদ্বজ্জনেরদের মধ্যে চালাচালি হয়েছে বলে দাবি করে কয়েকটি চিঠি পড়ে শুনিয়ে ঘোষণা করলেন, তাঁদের কাছে গত জুনে ও সম্প্রতি গ্রেফতার সমাজকর্মীদের মাওবাদী যোগসাজশের ‘স্পষ্ট প্রমাণ’ আছে। এই অতিরিক্ত উৎসাহ বিপদ ডেকে আনতে পারে। এ ধরনের সাড়া জাগানো মামলায়, যখন তদন্ত অতি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, সেসময় পুলিশের মিডিয়াকে না ডাকাই ভাল। এটা পরিণত মানসিকতার অভাবের পরিচয়। মিডিয়াকে তথ্য জানিয়ে পুলিশ অভিযুক্তদেরই সাবধান হওয়ার সুযোগ করে দিচ্ছে। পুলিশ মেশিনারির আত্মপ্রচার ও নিজেদের পিঠ চাপড়ানি ঠিক নয়। রোজই দেখছি সংবেদনশীল মামলার নানা তথ্য মিডিয়ায় বেরচ্ছে।  কার নির্দেশে এসব তথ্য মিডিয়াকে দেওয়া হচ্ছে? বিচারপতি ধর্মাধিকারী সিবিআইয়ের প্রতিনিধি এএসজি অনিল সিংহকে বলেন, সাংবাদিক বৈঠক করা ওই পুলিশ অফিসারদের নিম্ন আদালতে গিয়ে দেখতে বলুন, একজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রমাণ করা কতটা কঠিন কাজ।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget