এক্সপ্লোর
হিমাচল প্রদেশের ধর্মশালা কেন্দ্রে উপনির্বাচনে জিতল বিজেপি
কংগ্রেসের বিজয় ইন্দর করণ হয়েছেন তৃতীয়।

ধর্মশালা: হিমাচল প্রদেশের ধর্মশালা বিধানসভা উপনির্বাচনে জয় পেল বিজেপি। দলীয় প্রার্থী বিশাল লেহরিয়া ৬,৬৭৩ ভোটে নির্দল প্রার্থী রাকেশ কুমারকে হারিয়েছেন। কংগ্রেসের বিজয় ইন্দর করণ হয়েছেন তৃতীয়। ২০১৭-র বিধানসভা ভোটে এই আসনটি জেতেন বিজেপির কিষাণ কপূর। ২,৯৯৭ ভোটে তিনি হারান কংগ্রেস প্রার্থীকে। ধর্মশালার পাশাপাশি ভোটগণনা চলছে পাচ্ছড় কেন্দ্রের, গত বিধানসভা ভোটে বিজেপির সুরেশ কাশ্যপ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও প্রাক্তন মন্ত্রী মুসাফিরকে হারিয়ে দেন ৬,৪২৭ ভোটে। তাই মনে করা হচ্ছিল, এই দুটি আসনই বিজেপি ধরে রাখবে। কিষাণ কপূর ও সুরেশ কাশ্যপ লোকসভা ভোটে জিতে সংসদে যাওয়ায় আসনদুটিতে ভোট হয়েছে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের























