এক্সপ্লোর

Una Fire Accident: হিমাচল প্রদেশের উনায় বাজি কারখানায় আগুন, মৃত অন্তত ৭

Himachal Pradesh Fire Accident: হিমাচল প্রদেশের উনা জেলায় যে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে, সেই কারখানাটি বেআইনিভাবে চলছিল। কারখানাটির কোনও লাইসেন্স ছিল না বলে জানা গিয়েছে।

উনা: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উনা জেলায় (Una District) একটি বাজি কারখানায় (Firecracker factory) ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) অন্তত সাতজনের মৃত্যু হল। তাঁদের মধ্যে ৬ জনই মহিলা বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বেশিরভাগই মহিলা বলে জানা গিয়েছে।

এই ঘটনায় প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে ট্যুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী (Prime Minister narendra Modi) বলেছেন, ‘হিমাচল প্রদেশের উনায় একটি কারখানায় দুর্ঘটনা দুঃখজনক খবর। এই দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ ওই বাজি কারখানা থেকে প্রথমে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, তারপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় কারখানাটিতে কাজ করছিলেন ১০-১৫ জন মহিলা। তাঁরা প্রত্যেকেই আগুনের কবলে পড়েন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি মৃত ব্যক্তিদের দেহ শনাক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকর্মীরা কারখানাটি ঘিরে রেখেছেন। শেষ খবর অনুযায়ী দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

Una Fire Accident: হিমাচল প্রদেশের উনায় বাজি কারখানায় আগুন, মৃত অন্তত ৭

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেহেতু বাজি কারখানা, তাই প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তারই কোনও একটিতে অসাবধানতাবশত আগুন লেগে যায়। এরপরেই বিস্ফোরণ ঘটে এবং গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই বাজি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

সূত্রের খবর, একটি বাড়ির অংশ ভাড়া নিয়ে বেআইনিভাবে বাজি কারখানাটি চালানো হচ্ছিল। বাজি কারখানা চালানোর জন্য যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন, এই কারখানায় সেসব কিছুই ছিল না। এমনকী, বাজি কারখানা চালানোর জন্য প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না। কারখানাটিতে যাঁরা কাজ করছিলেন, তাঁদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক। প্রশাসনের দৃষ্টি এড়িয়ে কীভাবে এই কারখানা চলছিল, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget