এক্সপ্লোর
৭ মে আইসিএসই, আইএসসি-র ফলপ্রকাশ
৭ মে বিকেল তিনটেয় ফল প্রকাশ করা হবে।

নয়াদিল্লি: আগামী ৭ মে প্রকাশিত হবে আইসিএসই-র দশম শ্রেণির এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। আজ এই ঘোষণা করা হয়েছে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসইস) চিফ এগজিকিউটিভ ও সচিব গেরি আরাথুন জানিয়েছেন, ‘৭ মে বিকেল তিনটেয় ফল প্রকাশ করা হবে। কেরিয়ারস পোর্টাল, কাউন্সিলের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এমএমএসে ফল জানার জন্য সাত অক্ষরের ইউনিক আইডি কোড পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৩ নম্বরে।’
Before You Go
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata





















