এক্সপ্লোর

এপর্যন্ত কোভিড-১৯ এর বলি প্রায় ২০০ ডাক্তার, প্রধানমন্ত্রী নজর দিন, চিঠি দিল আইএমএ

আইএমএ-র জাতীয় সভাপতি ডঃ রাজন শর্মা বলেছেন, আরও উদ্বেগের কথা হল, ডাক্তার ও তাঁদের পরিবারের সদস্যরাই অধিকাংশ ক্ষেত্রে ভর্তির বেড পাচ্ছেন না, ওষুধেরও ঘাটতি রয়েছে। আইএমএ তাই অতিমারীর সময় ডাক্তারদের সুরক্ষা ও কল্যাণে যথাযথ ও পর্যাপ্ত নজর দিতে ভারত সরকারকে আবেদন করছে।

নয়াদিল্লি: যাঁদের হাতে রোগীর মরণ-বাঁচন নির্ভর করছে, সেই ডাক্তাররাই বলি হচ্ছেন কোভিড-১৯এর। ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এখনও পর্যন্ত কোভিড-১৯ এ ১৯৬ জন চিকিত্সকের মৃত্যু হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তাঁর দৃষ্টি আকর্ষণ করল। নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমে ডাক্তারদের মৃত্যুর প্রসঙ্গ টেনে তাঁদের সুরক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে তারা। চিঠিতে বলেছে, আইএমএ সর্বশেষ যে তথ্য সংগ্রহ করেছে, সেই অনুসারে আমাদের দেশ ১৯৬ জন ডাক্তারকে হারিয়েছে, যাঁদের ১৭০ জনের বয়স ৫০ এর ওপর, এবং সাধারণ রোগের চিকিত্সা করা ডাক্তার প্রায় ৪০ শতাংশ। আইএমএ উল্লেখ করেছে, প্রতিদিনই করোনা সংক্রমণে ডাক্তার মৃত্য়ুর সংখ্যা বাড়ছে। দেখা যাচ্ছে, এঁদের একটা উল্লেখযোগ্য অংশ জেনারেল প্র্যাকটিশনার। যেহেতু জ্বর ও আনুষঙ্গিক উপসর্গ নিয়ে একটা বড় অংশের মানুষ প্রথমে তাঁদের কাছেই যান, ফলে তাঁরাই প্রথম সংক্রমণের সংস্পর্শে আসছেন। সংগঠনটি ডাক্তাররা বড় ঝুঁকির মধ্যে থাকা অংশ বলে তাঁদের ও তাঁদের পরিবারের জন্য় পর্যাপ্ত সুরক্ষা, নজরদারি নিশ্চিত করার, সব সেক্টরের ডাক্তারদের সরকারি মেডিকেল সুরক্ষা ও জীবনবিমার সুবিধা দেওয়ার দাবি করেছে। তারা বলেছে, আইএমএ দেশের সাড়ে তিন লাখের ওপর ডাক্তারের সংগঠন, যাঁরা সাধ্যের মধ্যে চিকিত্সা পরিষেবা দেন, এটা বলা জরুরি যে, কোভিড-১৯ সরকারি, বেসরকারি ডাক্তারের ভেদাভেদ করে না, সকলেরই সমান ক্ষতি করে। আইএমএ-র জাতীয় সভাপতি ডঃ রাজন শর্মা বলেছেন, আরও উদ্বেগের কথা হল, ডাক্তার ও তাঁদের পরিবারের সদস্যরাই অধিকাংশ ক্ষেত্রে ভর্তির বেড পাচ্ছেন না, ওষুধেরও ঘাটতি রয়েছে। আইএমএ তাই অতিমারীর সময় ডাক্তারদের সুরক্ষা ও কল্যাণে যথাযথ ও পর্যাপ্ত নজর দিতে ভারত সরকারকে আবেদন করছে। সংগঠনের সাধারণ সম্পাদক ডঃ আর ভি অশোকন বলেছেন, কোভিড-১৯ এ ডাক্তারদের মধ্যে মৃত্যুর হার বিপজ্জনক মাত্রা নিচ্ছে। প্রতিটি ডাক্তারের জীবন বাঁচানো গেলে তাঁদের ওপর নির্ভরশীল হাজার হাজার রোগীর সুরক্ষা সুনিশ্চিত হবে। পেশাগত কর্তব্য পালন করতে গিয়ে মারা যাওয়া ডাক্তারদের পরিবারবর্গ যাতে ভরসা, মানসিক শান্তি পান, তার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন। সেজন্যই আইএমএ আমাদের স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সম্প্রদায়ের হতাশাজনক অবস্থার ওপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget