এক্সপ্লোর

চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি, রাজ্যসভার চার টিডিপি এমপি বিজেপিতে

দলত্যাগী দেশম সাংসদরা প্রস্তাবে লিখেছেন, নরেন্দ্র মোদিজির অতুলনীয় নেতৃত্ব ও দেশের সামগ্রিক স্বার্থ মাথায় রেখে তিনি যে উন্নয়নমূলক পলিসি চালু করেছেন, তাতে উদ্ধুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে আমরা অবিলম্বে বিজেপিতে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

নয়াদিল্লি: বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত জানালেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) চার রাজ্যসভা সাংসদ। রাজ্যসভা চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিকে টিডিপি থেকে ইস্তফার চিঠি তুলে দিয়েছেন তাঁরা। ওয়াই এস চৌধুরি, টিজি বেঙ্কটেশ, সি এম রমেশ, এই টিডিপি সাংসদরা টিডিপি পরিষদীয় দলের বিজেপিতে মিশে যাওয়ার প্রস্তাব পাশ করেছেন। আরেক দেশম এমপি জি মোহন রাও এই তিনজনকে সমর্থন করে চিঠি দিয়েছেন। তিনি পরে বিজেপিতে যোগ দেবেন। চারজনের শিবির বদলে টিডিপির ভাঙনে জোর ধাক্কা খেলেন দলের সভাপতি চন্দ্রবাবু নাইডু। পক্ষান্তরে সংসদের ঊর্ধ্বকক্ষে পাল্লা ভারী হল বিজেপির। রাজ্যসভার মোট সদস্যসংখ্যা ২৪৫। সেখানে বিজেপি একক বৃহত্তম দল, যদিও সংখ্যাগরিষ্ঠতা নেই। তাদের বর্তমানে সাংসদ ৭১ জন। তাদের শক্তি বাড়ছে ৪ দেশম সাংসদের যোগদানে। দলত্যাগী দেশম সাংসদরা প্রস্তাবে লিখেছেন, নরেন্দ্র মোদিজির অতুলনীয় নেতৃত্ব ও দেশের সামগ্রিক স্বার্থ মাথায় রেখে তিনি যে উন্নয়নমূলক পলিসি চালু করেছেন, তাতে উদ্ধুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে আমরা অবিলম্বে বিজেপিতে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি, রাজ্যসভার চার টিডিপি এমপি বিজেপিতে এমন সময় টিডিপিতে ভাঙন ঘটল যখন চন্দ্রবাবু নিজের পরিবারের সঙ্গে বিদেশ সফরে রয়েছেন। চন্দ্রবাবু দলীয় সাংসদদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেছেন, শুধুমাত্র বিশেষ ক্যাটাগরির মর্যাদা আর রাজ্যের স্বার্থের জন্যই আমরা বিজেপির সঙ্গে লড়াই করেছি। বিশেষ মর্যাদার জন্য কেন্দ্রে মন্ত্রিত্ব বিসর্জন দিয়েছি, টিডিপিকে দুর্বল করার বিজেপির চেষ্টার নিন্দা করেছি। কাজেই এই সঙ্কট দলের কাছে নতুন ব্যাপার নয়। ক্যাডার, নেতাদের এতে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। চন্দ্রবাবুর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরি ও রমেশ। সম্প্রতি কিছুদিন হল এই দুই সাংসদের বিরুদ্ধে দফায় দফায় তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর, সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যসভায় টিডিপির ৬ সাংসদ ছিলেন। চারজনের দল ভেঙে বেরিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পদক্ষেপ দলত্যাগ বিরোধী আইনের শর্ত ভাঙছে না। কেননা সংসদে শিবির বদল করে স্বীকৃতি পেতে হলে অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন চাই। এদিন বিজেপির অস্থায়ী সভাপতি জে পি নাড্ডা ও রাজ্যসভায় বিজেপির নেতা থাওয়ারচাঁদ গেহলতও বেঙ্কাইয়ার সঙ্গে দেখা করে বিজেপি সভাপতি অমিত শাহের একটি প্রস্তাব জমা দেন যাতে বলা হয়েছে, দেশম পরিষদীয় দলের বিজেপিতে মিশে যাওয়ায় দলের কোনও আপত্তি নেই। তিন দলত্যাগী দেশম সাংসদ পরে নাড্ডা, গেহলতের সঙ্গে বিজেপি দপ্তরে দেখা করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নাড্ডা সাংবাদিক বৈঠকে বলেন, ওঁদের আশ্বস্ত করছি, বিজেপি ইতিবাচক ও সবাইকে সঙ্গে নিয়ে চলার রাজনীতিতেই বিশ্বাস করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget