এক্সপ্লোর

আর্থিক উদারীকরণ শুরুর পর বৃদ্ধির হার সবচেয়ে বেশি ১০.০৮ শতাংশ হয় মনমোহন জমানায়, জানাল কমিটি

নয়াদিল্লি: ১৯৯১ সালে দেশে উদারীকরণ প্রক্রিয়া শুরুর পর ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয়েছিল ২০০৬-২০০৭ বছরে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জমানায়। সরকারি পরিসংখ্যানে প্রকাশ, ওই হার ছিল ১০.০৮ শতাংশ। দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি আর্থিক বৃদ্ধির হার ছিল ১০.২০ শতাংশ। ১৯৮৮-৮৯ আর্থিক বর্ষে প্রয়াত রাজীব গাঁধী প্রধানমন্ত্রী থাকাকালে এই হার অর্জিত হয়েছিল। জিডিপি সংক্রান্ত ফেলে আসা বছরগুলির তথ্য পরিসংখ্যান সংগ্রহ করেছে রিয়েল  সেক্টর স্ট্যাটিসটিক্স সংক্রান্ত কমিটি। জাতীয় পরিসংখ্যান কমিশনের তৈরি এই কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের ওয়েবসাইটে। ২০১১-১২র দামের ভিত্তিতে নতুন সিরিজ ও ২০০৪-০৫ এর পুরানো সিরিজের বৃদ্ধির হারের তুলনা রয়েছে রিপোর্টে। ন্যাশনাল স্ট্যাটিসটিক্স কমিশন এইসব যাবতীয় তথ্য, পরিসংখ্যান সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও আলোচনার প্রক্রিয়া, পদ্ধতি জোরদার করতে যথাযথ পদক্ষেপের সুপারিশ করার জন্যই এই কমিটি গঠন করেছিল। ২০০৪-০৫ এর হিসাবে জিডিপি সম্প্রসারণের হার ২০০৬-০৭ এ ছিল ৯.৫৭ শতাংশ। নতুন সিরিজে (২০১১-১২) বৃদ্ধির সংশোধিত হার দাঁড়ায় ১০.০৮ শতাংশ। প্রয়াত পিভি নরসিমা রাও সরকারের ১৯৯১ সালে ভারতে  আর্থিক উদারীকরণ কর্মসূচি সূচনার পর এটাই সর্বোচ্চ বৃদ্ধির হার। কংগ্রেস এই পরিসংখ্যানকে হাতিয়ার করে ট্যুইট করেছে, আগের বছরগুলির জিডিপি তথ্য অবশেষে প্রকাশিত। প্রমাণিত হল, দুটি ইউপিএ জমানা অর্থনীতিতে (১০ বছরে গড় ৮.১ শতাংশ) টেক্কা দিয়েছে মোদীর শাসনকে (গড় ৭.৩ শতাংশ)। আধুনিক ভারতের ইতিহাসে দুই অঙ্কের বার্ষিক বৃদ্ধির একমাত্র নজিরও দেখিয়েছে ইউপিএ। রিপোর্ট অনুসারে পরের বছরগুলির সংশোধিত জিডিপি সংখ্যাও ঊর্ধ্বমুখী হয়েছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget