এক্সপ্লোর

চরবৃত্তি, নয়াদিল্লির পাক হাইকমিশনের দুই কর্মীকে ‘অবাঞ্ছিত’ তকমা, বহিষ্কার করল ভারত

সূত্রটি বলেছে, ধৃতরা ভারতীয় নাগরিক বলে প্রথমে দাবি করেছিল, এমনকী তার স্বপক্ষে জাল আধার কার্ডও পেশ করে।

নয়াদিল্লি: ভারতের মাটিতে বসে পাকিস্তানের হয়ে চরবৃত্তিতে মদত দেওয়ায় নয়াদিল্লির পাক হাইকমিশনের দুই সদস্যকে অবাঞ্ছিত তকমা দিয়ে এই দেশ ছেড়ে চলে যেতে বলল কেন্দ্রের সরকার। একটি দেশের কূটনৈতিক মিশনের কর্মী হয়ে এমন আচরণ তাদের পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়ে দিয়েছে ভারত সরকার। শনিবার তারা হাতেনাতে ধরা পড়ে বলে খবর। গতকাল তাদের ২৪ ঘন্টা সময় দেওয়া হয় ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য। সরকারি সূত্রে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, আবিদ হুসেন ও মহম্মদ তাহির নামে দুজন টাকা দিয়ে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতের নিরাপত্তা সংস্থা, প্রতিষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ নথিপত্র, তথ্য সংগ্রহ করার সময় পুলিশের হাতে ধরা পড়ে। জেরায় পাক হাইকমিশনের ভিসা বিভাগে কাজ করা দুজনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তিতে জড়িত থাকার অপরাধ কবুল করে। গতকাল ধরা পড়ার সময় তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, একটি আইফোন মিলেছে বলে সূত্রের খবর। সূত্রটি বলেছে, ধৃতরা ভারতীয় নাগরিক বলে প্রথমে দাবি করেছিল, এমনকী তার স্বপক্ষে জাল আধার কার্ডও পেশ করে। পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ভারতের তরফে ডিমার্চে দিয়ে তাঁদের নয়াদিল্লির হাইকমিশনের দুই কর্মীর ভারতের নিরাপত্তার পরিপন্থী এহেন চরবৃত্তি সংক্রান্ত কাজকর্মের তীব্র প্রতিবাদ করা হয়েছে, দূতাবাসের কোনও সদস্যই ভারতের স্বার্থবিরোধী কিছু করবেন না বা কূটনৈতিক মর্যাদার সঙ্গে বেমানান আচরণ করবেন না, এটা সুনিশ্চিত করতে বলা হয়েছে পাক চার্জ দ্য অ্যাফেয়ার্সকে। ২০১৯ সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করার পর পাকিস্তান সেদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর নীচে নামিয়ে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget