এক্সপ্লোর

পাকিস্তান সফরে এর্ডোগানের মুখে কাশ্মীর: তুরস্কের রাষ্ট্রদূতকে ‘কড়া ডিমার্শে’, ইতিহাসের সঠিক উপলব্ধি নয়, বলল ভারত

শনিবার তুরস্ক-পাকিস্তান যৌথ ঘোষণায় জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ থাকায় তীব্র উষ্মা প্রকাশ করে ভারত আঙ্কারাকে নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের বিপদের ব্যাপারে সঠিক উপলব্ধির আহ্বান জানায়।

নয়াদিল্লি: পাকিস্তান সফরে জম্মু ও কাশ্মীর সফর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোগানের সাম্প্রতিক মন্তব্য়ের তীব্র নিন্দা করে এখানে সেদেশের রাষ্ট্রদূতকে ‘কড়া ডিমার্শে’ জারি করল ভারত। ডিমার্শেটি দেন বিদেশমন্ত্রকের সচিব (ওয়েস্ট)-কে। এক বিবৃতিতে মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেছেন, প্রেসিডেন্ট এর্ডোগান তাঁর সাম্প্রতিক ইসলামাবাদ সফরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেছেন, ভারত তুর্কি সরকারের কাছে সে ব্যাপারে কড়া ডিমার্শে পাঠিয়েছে। ওই মন্তব্যে ইতিহাসের সঠিক উপলব্ধি বা সঠিক কূটনৈতিক আচরণ, কোনওটারই প্রতিফলন ঘটেনি। অতীতের ঘটনাবলীকে বিকৃত করা হয়েছে বর্তমান সম্পর্কে সংকীর্ণ মানসিকতা প্রতিষ্ঠিত করতে। ভারত তুর্কি সরকারের কাছে জোরালো ডিমার্শে দিয়েছে। সাম্প্রতিক পর্বটি অন্য দেশের ঘরোয়া ব্যাপারে তুরস্কের মাথা গলানোর আরও একটি নমুনা বলে জানিয়ে তিনি বলেন, ভারতের কাছে এটা কোনওমতেই গ্রাহ্য় নয়। পাকিস্তান খোলাখুলি যে সীমান্ত সন্ত্রাসবাদ চালাচ্ছে, তাকে বৈধতা দেওয়ার তুরস্কের লাগাতার প্রয়াস আমরা প্রত্যাখ্যান করছি। বিদেশমন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনাবলী আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে। এর আগে শনিবার তুরস্ক-পাকিস্তান যৌথ ঘোষণায় জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ থাকায় তীব্র উষ্মা প্রকাশ করে ভারত আঙ্কারাকে নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের বিপদের ব্যাপারে সঠিক উপলব্ধির আহ্বান জানায়। আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত জম্মু ও কাশ্মীর সম্পর্কে যাবতীয় উল্লেখ প্রত্যাখ্যান করছে। ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু ও কাশ্মীর। এর্ডোগানের সফর শেষে পাকিস্তান ও তুরস্কের যৌথ ঘোষণায় ইসলামাবাদ, নয়াদিল্লির মধ্যে কাশ্মীর সমেত যাবতীয় বকেয়া বিবাদ-বিরোধ লাগাতার আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে ও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সঙ্গে তাল রেখে মিটিয়ে ফেলার প্রয়োজনীয়তার কথা বলা হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে

ভিডিও

Flamboyant Resturant : মহিলাদের জন্য বিশেষ আয়োজন করল ফ্ল্যামবয়েন্ট রেস্তোরাঁ
Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Embed widget