এক্সপ্লোর

এই প্রথম, বৃহস্পতিবার অসমে বেআইনি বসবাসকারী সাত রোহিঙ্গাকে মায়ানমারে পাঠিয়ে দেবে ভারত

নয়াদিল্লি: অসমে বেআইনিভাবে বসবাসকারী সাত রোহিঙ্গাকে বৃহস্পতিবার মায়ানমারে ফেরত্ পাঠিয়ে দেওয়া হবে বলে জানালেন কেন্দ্রের অফিসাররা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক শীর্ষকর্তা আজ জানান, মনিপুরে মোরে সীমান্ত চৌকিতে মায়ানমার সরকারের অফিসারদের হাতে ওই সাতজনকে তুলে দেওয়া হবে। মায়ানমার থেকে এদেশে ঢোকা বেআইনি অনুপ্রবেশকারীদের বিতাড়ন করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তবে বাস্তবে এই প্রথম সেই সিদ্ধান্ত কার্যকর করে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। ২০১২ সালে পুলিশের হাতে ধরা পড়ার পর থেকে বেআইনি ভাবে এদেশে আসা সাত রোহিঙ্গাকে রাখা হয়েছে অসমের শিলচরে ডিটেনশন সেন্টারে। মায়ানমারের কনস্যুলেটের কূটনীতিকদের তাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়। কূটনীতিকরা ওই সাত রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করে জানিয়েছেন, তারা মায়ানমারের। স্বরাষ্ট্রমন্ত্রকের আরেক কর্তা বলেন, মায়ানমার সরকার রাখাইন প্রদেশে ওই রোহিঙ্গাদের ঠিকানা খতিয়ে দেখার পরও নিশ্চিত হওয়া যায় যে, ওরা মায়ানমারেরই নাগরিক। ভারত সরকার গত বছর সংসদে জানায়, ভারতে ১৪০০০-এর বেশি রোহিঙ্গা আছে যাদের নাম রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু এজেন্সিতে নথিভুক্ত রয়েছে। যদিও ত্রাণ সরবরাহকারী এজেন্সিগুলির অনুমান, এ দেশে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা প্রায় ৪০ হাজার। মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাস, নির্যাতনের অভিযোগ তুলে প্রাণ বাঁচাতে গত বছর দলে দলে রোহিঙ্গা দেশত্যাগ করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলি। রাষ্ট্রপুঞ্জ তাদের গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি অত্যাচারিত সংখ্যালঘু গোষ্ঠী বলে জানিয়েছে। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার গোষ্ঠীর অভিযোগ, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর অমানুষিক, ভয়াবহ সন্ত্রাস সত্ত্বেও ‘বালিতে মুখ গুঁজে রয়েছেন’ মায়ানমারের স্টেট কাউন্সেলর আউন সান সু কি, মায়ানমার সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget