এক্সপ্লোর

কখনই অন্যের ভূখণ্ডে নজর দেয় না, তবে সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়লে দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা আঘাত হানবে ভারত, জানালেন মোদী

নয়াদিল্লি: ভারত কখনই অন্যের ভূখণ্ডের ওপর নজর দেয় না, এটা তার ঐতিহ্য, তবে তার সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়লে দ্বিগুণ শক্তি নিয়ে পাল্টা আঘাত হানবে। বললেন নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ঘোষণার ৭৫-তম বর্ষপূর্তি উদযাপনে রবিবার আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেনা জওয়ানদের জন্য আগের চেয়ে উন্নত সুবিধা, পরিষেবার আয়োজন করে তাঁদের জীবন মসৃণ করার চেষ্টা চলছে বলে জানান মোদী। এও জানান, তাঁর সরকার সশস্ত্র বাহিনীর হাতে আরও ভাল প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার নিয়ন্ত্রণ রেখা টপকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো, প্রাক্তন সমরকর্মীদের জন্য ‘এক পদ, এক পেনশন’ চালু করার মতো ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। এদিন লালকেল্লায় তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, নেতাজির ঘনিষ্ঠ সহযোগীদের একজনের উপহার দেওয়া ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির (আইএনএ) টুপি পরেন। দেশবাসীকে সাবধান করে তিনি বলেন, দেশের ভিতরের ও বাইরের নানা শক্তি দেশ, তার সাংবিধানিক মূল্যবোধগুলিকে আঘাত হানার চেষ্টা করছে। এ জাতীয় চক্রান্ত ব্যর্থ করতে জাতীয়তাবাদী ভাবনা ও ভারতীয়ত্ব বোধ থাকা জরুরি। নেতাজি আইএনএ-তে রানি ঝাঁসি রেজিমেন্ট নামে শুধুমাত্র মেয়েদেরই একটি বাহিনী তৈরি করার সময় যে বিরোধিতা হয়েছিল, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সোমবারই সেই প্রমীলা বাহিনীর ৭৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী। বলেন, কেন্দ্রের সরকার নেতাজির স্বপ্ন পূরণের চেষ্টা করছে। এপ্রসঙ্গে স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে মেয়েদের সেনায় শর্ট কমিশন থেকে স্থায়ী কমিশনে যেতে অনুমতি দেওয়ার সিদ্ধান্তের উল্লেখ করেন। বলেন, বায়ুসেনায় মহিলা বিমান যোদ্ধাদের প্রথম ব্যাচ হচ্ছে এই প্রথম। আরও জানান, ‘এক পদ, এক পেনশন’ স্কিমে প্রাক্তন সেনাকর্মীদের এরিয়ার দিতে ১১০০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের কিছু সুপারিশ জুড়ে ‘এক পদ, এক পেনশন’ স্কিম অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের ‘দ্বিগুণ ফায়দা’ দেবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget