এক্সপ্লোর

দেশের প্রথম মহিলা ডিজিপি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যর জীবনাবসান

কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য শুধু প্রথম মহিলা ডিজিপিই নন, দেশের দ্বিতীয় মহিলা আইপিএস। কিরণ বেদীর পরেই আসে তাঁর নাম। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত উত্তরাখণ্ড পুলিশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মুম্বই: শেষ নিশ্বাস ত্যাগ করলেন দেশের প্রথম মহিলা ডিজিপি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। উত্তরাখণ্ডের এক পুলিশকর্তার টুইটে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন এই ডিজিপি। চিকিৎসাও চলছিল। ডিজিপি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য ছিলেন ১৯৭৩ সালের ব্যাচের আইপিএস। তাঁর আগে কোনও মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হননি। আইপিএস অ্যাসোসিয়েশন একটি টুইটে আইপিস কাঞ্চন ভট্টাচার্যর অসামান্য বুদ্ধির জোরের প্রশংসা করেছে। সেইসঙ্গে তাঁর চমকপ্রদ কেরিয়ারের কথাও বলা হয়েছে ওই ট্যুইটে। আইপিএস অ্যাসোসিয়েশনের শোকবার্তায় বলা হয়েছে, কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য শুধু প্রথম মহিলা ডিজিপিই নন, দেশের দ্বিতীয় মহিলা আইপিএস। কিরণ বেদীর পরেই আসে তাঁর নাম। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত উত্তরাখণ্ড পুলিশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ৩৩ বছরের সুদীর্ঘ কর্মজীবনে বেশকিছু সাড়া জাগানো কেস সামলেছেন এই দুঁদে আইপিএস। তাঁর মধ্যে ব্যাডমিন্টন তারকা সইদ মোদির হত্যা মামলা ও রিলায়েন্স-বম্বে ডাইং কেস অন্যতম। ১৯৯৭ সালে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে পুলিশ মেডেল পান। পেয়েছিলেন রাজীব গাঁধী পুরষ্কারও। তাঁর জীবনকাহিনি নিয়েই তৈরি হয়েছিল টেলিভিশন সিরিজ উড়ান। সেখানে অতিথি হিসেবে তাঁকেও দেখানো হয়েছিল। অবসরগ্রহণের পর তিনি আম আদমি পার্টিতে যোগ দেন। ২০১৪ সালে নির্বাচনেও লড়েন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অরবিন্দ কেজবীবালও। বুধবার ওরলি শ্মশানে তাঁর শেষকৃত্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget