এক্সপ্লোর

১৬ রানে হার আরসিবি-র, সৌরভের হাত ধরে ৭ বছর পর প্লে-অফে দিল্লি

২০১২ সালের পর বিগত ৭ বছরে এই প্রথম আইপিএলের শেষ চারে জায়গা করে নিল দিল্লি।

নয়াদিল্লি: একেই বলে কামব্যাক। চলতি মরশুমের আইপিএলে শেষ চারের জায়গা পাকা করে নিল দিল্লি ক্যাপিটালস। সেটাও ৭ বছর পর। বেঙ্গালুরুকে ১৬ রানে হারিয়ে শ্রেয়স, শিখর, ঋষভ, পৃথ্বীরাই এখন আইপিএলের পয়েন্ট তালিকার এক নম্বরে।

চলতি মরশুমের আইপিএল শুরুর সময় কে জানত, এবার খরা কাটিয়ে প্লে-অফের রাস্তা পাকা করবে দিল্লি! যে দলটা গতবারও সবার শেষে টুর্নামেন্ট শেষ করেছিল সেই দলই এবার সবার শীর্ষে। গতবার ১৪টি-র মধ্যে স্রেফ ৫টি ম্যাচেই জয় পেয়েছিল শ্রেয়সেরা। এবার ২ ম্যাচ বাকি থাকতেই ১৬ পয়েন্ট নিয়ে একাবারে মাথায় তাঁরাই। চেন্নাইয়ের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে এবার প্লে-অফের জায়গা নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। তবে রান রেটে ধোনিদের থেকেও এগিয়ে তাঁরা।

অন্যদিকে ফিরোজ শাহ কোটলায় হেরে আইপিএল জয়ের স্বপ্নকে কফিনবন্দি করে ফেললেন কোহলিরা। এদিন প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির দলপতি শ্রেয়স আইয়ার। পৃথ্বী অল্প রানে ফিরলেও বাঁ হাতি আর ডান হাতি যুগলবন্দিতে দিল্লির রানের চাকা এগিয়ে নিয়ে যান শিখর ও শ্রেয়স। দুজনেই অর্ধ শতরানের ইনিংস খেলেন। শিখরের ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। অধিনায়ক শ্রেয়স করেন ৫২।  ঋষভ পন্থ, কলিন ইমিগ্রানরা সেভাবে নজর না কারলেও রাদারফোর্ডের (২৮) ঝোড়ো ইনিংসের দাপটে ১৮৭ রান তোলে সৌরভ-পন্টিংদের দল। জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানেই থেমে যায় রয়্যাল চেলেঞ্জার্স। ১৬ রানে হারতে হয় বিরাটদের। দিল্লির হয়ে ২টি করে উইকেট পান রাবাদা ও অমিত মিশ্র। একটি করে উইকেট এসেছে ঈশান্ত শর্মা, অক্ষর পটেল ও রাদারফোর্ডের ঝুলিতেও।

প্রসঙ্গত, এবছরই দিল্লি দলের সঙ্গে দাদাকে জুড়ে দিয়েছিল জিন্দালরা। কোচ হিসেবে একদিকে রিকি পন্টিং এবং উপদেষ্টা হিসেবে সৌরভ গাঙ্গুলি, এই জুটিই শেষ পর্যন্ত ফুল ফুটিয়ে দিল। ২০১২ সালের পর বিগত ৭ বছরে এই প্রথম আইপিএলের শেষ চারে জায়গা করে নিল দিল্লি। সৌরভ গাঙ্গুলি দায়িত্ব পেয়েই জানিয়েছিলেন, দলকে প্লে-অফে নিয়ে যাওয়াই তাঁদের প্রথম লক্ষ্য। সেই লক্ষ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তাঁরা। এখনও হাতে আছে ২টি ম্যাচ। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ও শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি। শেষ দুটি ম্যাচে অপরাজিত থাকতে পারলে সরাসরি কোয়ালিফায়ারও খেলবে তাঁরাই।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget