এক্সপ্লোর
অসুস্থ স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে খুনের পর আত্মহত্যা তথ্য-প্রযুক্তি কর্মীর
সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুণে: দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ স্ত্রীর কষ্ট সহ্য করতে না পেরে তাঁকে হাতুড়ি দিয়ে মেরে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক তথ্য-প্রযুক্তি কর্মী। মর্মান্তিক এই ঘটনা মহারাষ্ট্রের পুণের। সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘গণেশ লেট (৪৫) নামে ওই ব্যক্তি তাঁর স্ত্রী ব্রুশালি লেটকে হাতুড়ি দিয়ে মেরে খুন করার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ভোর চারটে নাগাদ গণেশ তাঁর ভাইয়ের মোবাইল ফোনে বার্তা পাঠান, তিনি ও স্ত্রী জীবন শেষ করে দিচ্ছেন। এই বার্তা পাওয়ার পর ফোন করে সাড়া না পেয়ে গণেশের বাড়িতে যান তাঁর ভাই। তিনি দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, গণেশের দেহ ঝুলছে এবং তাঁর স্ত্রীর দেহ মেঝেতে পড়ে আছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।’
Before You Go
NCPI News: "প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে", বললেন Rachana Banerjee | ABP Ananda





















