এক্সপ্লোর

মেহুল চোকসির কাছ থেকে টাকা নিয়েছিলেন জেটলির মেয়ে, অভিযোগ রাহুলের

রায়পুর: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির কাছ থেকে টাকা নিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে সোনালী। এমনই অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের প্রচারে কৃষকদের সমাবেশে তিনি বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই নীরব মোদী ও মেহুল চোকসির কথা শুনেছেন। যাঁরা দেশের ৩৫,০০০ কোটি টাকা চুরি করেছেন। অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন চোকসি। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি অর্থমন্ত্রী। সেই কারণেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।’ রাহুলের আরও দাবি, ‘আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতারা জেটলির মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনও বড় সংবাদমাধ্যমই সেই খবর দেখায়নি। এটা দুঃখজনক, কারণ সংবাদমাধ্যমের কাজ সত্য তুলে ধরা।’ রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের কাছ থেকে কেড়ে নিয়ে যুদ্ধবিমান তৈরির অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অনিল অম্বানীর সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। ছত্তীসগঢ়ে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল। তিনি আরও বলেছেন, প্রতিটি জেলায় খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে কৃষকরা ফসলের ভাল দাম পাবেন এবং কর্মসংস্থানও হবে। এছাড়া সুলভে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget