এক্সপ্লোর

এবার জেএনইউয়ে বিবেকানন্দের মূর্তির পাদদেশে আপত্তিকর রাজনৈতিক স্লোগান, ক্ষোভ

সম্প্রতি জেএনইউয়ের পরিস্থিতি তপ্ত হয়ে উঠেছে হস্টেল ফি বৃদ্ধি, নতুন পোষাক বিধি ও নতুন কার্ফুর সময়সীমা চালুর প্রস্তাব ঘিরে। ছাত্র বিক্ষোভের চাপে গতকালই ফি বৃদ্ধি নিয়ে পিছু হটেছে কর্তৃপক্ষ। তার মধ্যেই এই ঘটনা।

নয়াদিল্লি: ফের শিরোনামে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। সেখানকার ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের একটি মূর্তির আনুষ্ঠানিক উন্মোচনের আগে তার বেদীতে রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তাতে আপত্তিকর কথা রয়েছে। বিবেকানন্দের মূর্তি বিকৃতি, তার মর্যাদাহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর মনোভাব নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি জেএনইউয়ের পরিস্থিতি তপ্ত হয়ে উঠেছে হস্টেল ফি বৃদ্ধি, নতুন পোষাক বিধি ও নতুন কার্ফুর সময়সীমা চালুর প্রস্তাব ঘিরে। ছাত্র বিক্ষোভের চাপে গতকালই ফি বৃদ্ধি নিয়ে পিছু হটেছে কর্তৃপক্ষ। তার মধ্যেই এই ঘটনা। জানা গিয়েছে, বিবেকানন্দের মূর্তিতে স্লোগান লেখার পিছনে দোষীদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকী একটি সূত্রের দাবি, যারা এ ঘটনায় ছিল, তাদের নাকি নথিভুক্ত করা হয়েছে। কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইয়ের সদস্য সানি ধিমান সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, আমরা এ ঘটনার নিন্দা করছি। জেএনইউয়ে বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করা হয়নি, কিছু লোক মূর্তির বেদিতে স্লোগান লিখেছে। জেএনইউয়ের কোনও পড়ুয়া একাজ করেছে বলে মনে হয় না। আমরা বেদি পরিষ্কার করে দিয়েছি। ২০১৮-র জুনে জেএনইউয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বিবেকানন্দের মূর্তিটি বসানোয় সম্মতি দেয়। ঠিক হয়, প্রশাসনিক ব্লকের পাশে জওহরলাল নেহরুর মূর্তির উল্টোদিকে সেটি বসবে। তখন অবশ্য জেএনইউয়ের শিক্ষক সংগঠন ও ছাত্র সংসদ প্রশ্ন তুলেছিল মূর্তি বসানোর অর্থের উত্স নিয়ে। কর্তৃপক্ষ পরে জানায়, এক প্রাক্তনী গোটা খরচ বহন করছেন। গতকাল জেএনইউয়ের উপাচার্য্য জগদীশ কুমারের বিরুদ্ধে প্রশাসনিক ব্লকে ঢুকে স্লোগান লেখেন কয়েকশ পড়ুয়ারা। তাঁকে সেখানে দেখতে না পেয়ে স্লোগান লেখেন তাঁরা। কোনওটিতে লেখা, আপনি আমাদের ভিসি নন। আপনার সঙ্ঘে ফিরে যান, কোনওটিতে বলা হয়েছে, মামিদালা , বাই, বাই ফরএভার। ২০১৬ থেকে নিখোঁজ জেএনইউয়ের পড়ুয়া নাজিবের উল্লেখ করেও স্লোগান চোখে পড়ে, নাজিবকে ফিরিয়ে আনো!

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget