এক্সপ্লোর

JP Nadda West bengal Visit: পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ, পূর্ব বর্ধমানের সভায় দাবি নাড্ডার

J P Nadda attacks Mamata Banerjee and TMC. | মমতা সব সময় বলেন হবে না, মে মাসের পর রাজ্যে সব কিছু হবে, দাবি নাড্ডার।

কাটোয়া: পূর্ব বর্ধমানের সভা থেকে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ। দুর্গা মা-র নামে শপথ, কৃষকদের নিয়ে পরিবর্তন আনবে বিজেপি। ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার।’ নাড্ডা আরও বলেন, ‘ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন করা হবে। ৩ কৃষি আইনে কৃষকদের উন্নতি হবে।  কৃষিতে রোজগারের ক্ষেত্রে দেশে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ।  বাংলায় জলের অভাব নেই, তবু সেচ হয় এমন জমি কম।  ৪ কোটি ৬৭ লক্ষ রাজ্যের মানুষকে স্বাস্থ্যবিমা নিতে দেননি মমতা। আয়ুষ্মান প্রকল্পে এই সুবিধা দিয়েছিল মোদি সরকার।’ ‘কোভিডের সময় কেন্দ্রের দেওয়া রেশন চুরি করেছেন তৃণমূল নেতারা। তৃণমূল মানে চাল চোর, ত্রিপল চোর। চোরেদের বাঁচাতে আদালতে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবসময় বলেন হবে না, হবে না। মে মাসের পর রাজ্যে সব কিছু হবে।’ তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা আরও বলেন, ‘মোদির দেওয়া প্রকল্পের নামও চুরি করেন মুখ্যমন্ত্রী। নাম বদলে দিয়ে মোদির গ্রহণযোগ্যতা কমানো যাবে না।’ এর আগে জঙ্গলমহলে গিয়ে আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন অমিত শাহ। বাগুইআটি-তে মতুয়া পরিবারের বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন। এবার পূর্ব বর্ধমানে কৃষকের ঘরে খাবেন নাড্ডা। পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। কর্মসূচির ফাঁকেই, কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে দুপুরে খাবেন নাড্ডা। নিজে হাতে রান্না করবেন কৃষকের স্ত্রী। বিজেপি সূত্রে খবর, মেনুতে থাকবে ভাত, লেবু, শাক, বেগুন ভাজা, আলুভাজা, পাঁচমিশালি তরকারি, সবজি দিয়ে ডাল, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস। বিজেপির সর্বভারতীয় সভাপতির কর্মসূচি উপলক্ষে পদ্ম-পতাকায় ছয়লাপ বর্ধমান শহর। রাস্তায় জেপি নাড্ডার বিশাল বিশাল কাটআউট। চতুর্দিকে ফ্লেক্স-ফেস্টুন। এদিকে, এরইমধ্যে কাটোয়া-জুড়ে ভরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকায়। আজ নাড্ডার কর্মসূচির আগে গতকাল এলাকা পরিদর্শন করে পুলিশ-প্রশাসন। আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। নাড্ডার ডায়মন্ড হারবার সফরের সময় যে ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হলে বিজেপি বুঝে নেবে। মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। দিল্লি থেকে কয়েক কিলোমিটার দূরে আন্দোলন করছেন কৃষকরা। সেখানে যাওয়ার সময় পাননি। এখানে কৃষক সুরক্ষা অভিযানের নামে বেড়াতে এসেছেন। নড্ডার সফরকে কটাক্ষ করে মন্তব্য তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget