এক্সপ্লোর

ভারতের তরুণরা অপেক্ষা করছে, রাফাল ডিল নিয়ে জেপিসি গঠনের সময়সীমা যে শেষ হতে চলল! জেটলিকে রাহুল

নয়াদিল্লি: রাফাল ডিল নিয়ে গতকাল অরুণ জেটলির আক্রমণের পাল্টা রাহুল গাঁধীর। ফেসবুক পোস্টে রাহুল ও কংগ্রেসকে রাফাল ডিল নিয়ে অসত্য, মিথ্যা প্রচারের অভিযোগে কাঠগড়ায় তোলেন জেটলি। এবার কংগ্রেস সভাপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করলেন, রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের সময়সীমা যে শেষ হতে চলল! রাফাল ডিল ইস্যুতে যুব কংগ্রেস কর্মীরা আজ এআইসিসি সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে মিছিল করে যান। তাঁরা যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, রাহুল ট্যুইট করেন, প্রিয় শ্রী জেটলি, রাফাল নিয়ে জেপিসি গঠনের সময়সীমা শেষ হতে আপনার হাতে আর ৬ ঘন্টাও নেই। ভারতের তরুণরা অপেক্ষা করছে। আশা করি, আপনি মোদীজী, অনিল অম্বানিজীকে বোঝাতে ব্যস্ত রয়েছেন, কেন আপনার কথা শুনে তাঁদের রাজি হওয়া উচিত। রাফাল ডিল নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে চলেছে কংগ্রেস। ডিলের ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে দেশব্যাপী প্রচারেও নেমেছে। দলের নেতারা দেশের নানা প্রান্তে যাচ্ছেন, সাংবাদিক সম্মেলন করছেন, সব রাজ্যে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিরও প্ল্যান রয়েছে তাঁদের। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে রাহুল আরও লেখেন, শ্রী জেটলি, রাফাল নামক বিরাট ডাকাতির দিকে দেশবাসীর নজর ফেরানোর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু উত্তরের সন্ধানে জেপিসি তৈরি হলে কেমন হয়? সমস্যা হল, আপনার ‘সুপ্রিম নেতা’ ‘তাঁর বন্ধু’কে রক্ষা করছেন। ফলে এতে হয়তো সমস্যা হবে। ব্যাপারটা খতিয়ে দেখে ২৪ ঘন্টায় প্রকাশ করুন। আমরা অপেক্ষাই রইলাম।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget