এক্সপ্লোর

যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার প্রধান বিচারপতি গগৈয়ের, তাঁর অফিসকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে, দাবি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতের এক প্রাক্তন কর্মীর যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ অস্বীকার প্রদান বিচারপতির। দাবি, তাঁর অফিসকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মীকে যে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তা অস্বীকার করলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই অভিযোগ অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন তিনি। আজ এই নজিরবিহীন মামলার শুনানি হয়, যে বেঞ্চে মামলাটি ওঠে গগৈই তার নেতৃত্বে ছিলেন। তাঁর বক্তব্য, এই অভিযোগের পিছনে বড় মাপের ষড়যন্ত্র রয়েছে, তিনি এ সব খণ্ডন করেও নিজেকে ছোট করবেন না। যে মহিলা এই অভিযোগ করেছেন, তিনি শীর্ষ আদালতে চাকরি করতেন। এফিডেভিটে দুটি ঘটনার উল্লেখ করেছেন তিনি, অভিযোগ, সেগুলি ঘটেছে গত অক্টোবরে। তার অল্পদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন গগৈ। অভিযোগকারিণীর বক্তব্য, প্রধান বিচারপতিকে বাধা দেওয়ায় তাঁকে চাকরি খোয়াতে হয়। তাঁর স্বামী ও দেওর হেড কনস্টেবলের পদে ছিলেন, ২০১২-র মিটে যাওয়া এক ফৌজদারি মামলা খুঁচিয়ে তুলে সাসপেন্ড করা হয় তাঁদের। প্রধান বিচারপতির বাসভবনে তাঁর স্ত্রীর সামনে তাঁকে নতজানু হতে হয়, এমনকী নিজের নাক ঘষতে হয় তাঁর পায়ে। মহিলার আরও অভিযোগ, একটি মামলায় পুলিশ স্টেশনে ধরে নিয়ে গিয়ে তাঁকে ও তাঁর পরিবারবর্গকে শারীরিক ও মৌখিকভাবে নিগ্রহ করা হয়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব সুধাকর কালগাঁওকর জানান, বেশ কয়েকজন বিচারপতি ওই মহিলার লিখিত অভিযোগ পেয়েছেন। যদিও যাবতীয় অভিযোগ মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। এরপরই তাড়াহুড়ো করে এ নিয়ে আজ শুরু হয় সুপ্রিম কোর্টে শুনানি। যে বেঞ্চে শুনানি হয়, তাতে প্রধান বিচারপতির পাশাপাশি ছিলেন বিচারপতি অরুণ মিশ্র ও সঞ্জীব খান্না। শুনানি চলে আধঘণ্টার মত। প্রধান বিচারপতি গগৈ বেঞ্চের নেতৃত্ব দিলেও আদালতের নির্দেশ পড়ে শোনান বিচারপতি খান্না। তিনি বলেন, এই মুহূর্তে কোনও রায় দিচ্ছে না আদালত, তবে সংবাদমাধ্যমের এই ইস্যুতে সংযম দেখানো উচিত, উচিত দায়িত্বশীল হওয়া। ষড়যন্ত্রমূলক মিথ্যে অভিযোগ বিচারব্যবস্থার স্বাধীনতা ও মর্যাদার মারাত্মক ক্ষতি করতে পারে। প্রধান বিচারপতি শুনানি চলাকালীন বলেন, বিচারক হিসেবে ২০ বছর নিঃস্বার্থ সেবার পর তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ। এতদিন কাজ করেও তাঁর ব্যাঙ্ক ব্যালান্স মাত্র ৬ লাখ ৮০ হাজার টাকা, প্রভিডেন্ট ফান্ড রয়েছে ৪০ লাখের মত। তাঁর বক্তব্য, কোনও বৃহৎ শক্তি বিচারবিভাগকে ছোট করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাৎপর্যপূর্ণভাবে তাঁর মন্তব্য, দেশে প্রধান অফিস দুটি- প্রধানমন্ত্রীর অফিস ও প্রধান বিচারপতির অফিস। ষড়যন্ত্রকারীরা প্রধান বিচারপতির অফিসকে নিষ্ক্রিয় করতে চায়। এ দেশের বিচারবিভাগ বিরাট সঙ্কটের মুখে দাঁড়িয়ে, তবে ষড়যন্ত্রকারীদের কখনওই সফল হতে দেওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন। গত বছর ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন রঞ্জন গগৈ। এ বছর ১৭ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget