এক্সপ্লোর

দিনেদুপুরে বিস্ফোরণ নাগেরবাজারের কাজিপাড়ায়, মৃত ১ শিশু, আহত ৯, টার্গেট ছিলেন তিনিই, দাবি পুরসভার তৃণমূল চেয়ারম্যানের, নাম না করে দুষলেন আরএসএসকে

নাগেরবাজার: গাঁধী জয়ন্তীর সকালেই নাগেরবাজারের কাজিপাড়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। মারা গিয়েছে ৭ বছরের এক শিশু। বোমা ফাটানো হয়েছে স্থানীয় একটি বহুতলের একতলায় থাকা একটি ফলের দোকানের সামনে, চটের বস্তায় রাখা ছিল বিস্ফোরক। আহত হন বিভাস ঘোষ নামে ওই শিশু সহ ১০ জন। কিছুক্ষণ পর এসএসকেএমে বিভাসের মৃত্যু হয়। ঘটনা হল, এই বহুতলেই দক্ষিণ দমদম পুরসভার অফিস। বিস্ফোরণের সময় অবশ্য অফিসে কেউ ছিলেন না। খবর পেয়ে ছুটে আসেন পুরসভার চেয়ারম্যান পাচু রায়। দাবি করেন, বিস্ফোরণের টার্গেট ছিলেন তিনিই। বিস্ফোরণের জেরে আশপাশের বাড়ির দোতলা, তিনতলার জানালার কাচ ভেঙে চুরচুর হয়ে গিয়েছে, ভেঙে গলে গিয়েছে দোকানের ইস্পাতের শাটার। বহু দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। পাচুবাবু জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অসংখ্য জালকাঠি, বিস্ফোরণের তীব্রতা বাড়াতে ব্যবহার হয়েছিল। নাম না করে পাচুবাবু অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি-আরএসএসের দিকে। তাঁর দাবি, দমদম এদের পুরনো ঘাঁটি, ষড়যন্ত্র করেই বেছে বেছে গাঁধী জয়ন্তীর দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। গ্যাস সিলিন্ডার নয়, বোমা বিস্ফোরণ হয়েছে,আর তা হয়েছে পরিকল্পনামাফিক। অন্যান্যদিন তিনি এ সময়টা অফিসে আসেন, দলীয় কর্মী, সাধারণ লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন। আজ ছুটির দিন বলে আসতে দেরি হচ্ছিল। হয়তো সেই সময় হিসেব করেই বোমা ফাটানো হয়েছে। বিস্ফোরণে আহত যাঁরা হন, তাঁরা সকলেই ছিলেন পথচারী বা এসেছিলেন ওই ফলের দোকানে। আহত হয়েছেন দোকানিও। তাঁদের সকলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম ও আরজি কর হাসপাতালে। এসএসকেএমে মারা যায় ৭ বছরের বালক বিভাস ঘোষ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার রাজেশ সিংহ সহ অন্যান্য আধিকারিকরা। এসেছে সিআইডির বম্ব স্কোয়াড। কে বা কারা এভাবে বিস্ফোরণ ঘটাল এখনও জানা যায়নি।  জানা যায়নি, কী দিয়ে তৈরি হয় বিস্ফোরক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget