এক্সপ্লোর

Farmers Protest India: এবার গায়িকা রিহানা ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ টুইট করলেন কৃষক আন্দোলন নিয়ে, প্রতিবাদ কঙ্গনার

এরপরই রিহানা টুইটারে ট্রেন্ড করতে থাকেন। ভারত থেকে অসংখ্য মানুষ তাঁর পক্ষে ও বিপক্ষে টুইট করেন।

  নয়াদিল্লি: কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানায় যে কৃষক আন্দোলন চলছে তার সমর্থনে এগিয়ে এলেন কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার রাতে গ্রেটা টুইট করে বলেছেন, আমরা ভারতের কৃষক বিদ্রোহের পাশে রয়েছি। আন্তর্জাতিক পপ আইকন রিহানাও টুইট করেছেন কৃষক আন্দোলনের সমর্থনে। রিহানা আন্দোলনকারী কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে টুইট করেন কৃষক আন্দোলন নিয়ে। প্রশ্ন করেন, কেন আমরা এ ব্যাপারে কথা বলছি না? এর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা লাখখানেক বেড়ে যায়। দেখুন তাঁর টুইট এরপরই রিহানা টুইটারে ট্রেন্ড করতে থাকেন। ভারত থেকে অসংখ্য মানুষ তাঁর পক্ষে ও বিপক্ষে টুইট করেন। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর টুইট কোট করে মন্তব্য করেন, এ নিয়ে কেউ কথা বলছে না কারণ ওরা কেউ চাষী নয়, ওরা জঙ্গি যারা ভারত ভাগ করতে চাইছে, যাতে চিন আমাদের এই শতধাবিভক্ত অসুরক্ষিত দেশ দখল করে নিতে পারে আর আমেরিকার মত ভারতকেও চিনা কলোনি বানাতে পারে.. চুপচাপ থাক তুমি নির্বোধ, তোমাদের মত আমরা আমাদের দেশ বিক্রি করছি না। বর্তমান সময়ের নানা ইস্যু নিয়ে টুইটারে নিজের মতামত দেন রিহানা। মঙ্গলবারই তিনি মায়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে টুইট করেন। লেখেন, মায়ানমার, আমার প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে। গ্রেটা থুনবার্গও কাল টুইট করেন, আমরা ভারতের কৃষক আন্দোলনের পাশে রয়েছি। কঙ্গনা কৃষক আন্দোলন নিয়ে নিয়মিত টুইট করে চলেছেন। দলজিৎ দোসাঞ্জ, প্রিয়ঙ্কা চোপড়া, স্বরা ভাস্করের মত অভিনেতা অভিনেত্রীরা কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেও কঙ্গনা অভিযোগ করেছেন, এঁরা দেশদ্রোহী, প্রকৃত কৃষকরা এঁদের সঙ্গে নেই। দলজিতের সঙ্গে এ নিয়ে তাঁর দীর্ঘ টুইটার যুদ্ধও চলেছে। আন্দোলনকারী কৃষকরা তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। এ মাসের ৬ তারিখ কৃষক সংগঠনগুলি ৩ ঘণ্টা দেশব্যাপী চাক্কা জ্যামের ঘোষণা করেছে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget