এক্সপ্লোর

কর্নাটকে পুর নির্বাচনে বিজেপির সঙ্গে কড়া টক্করে এগিয়ে কংগ্রেস

বেঙ্গালুরু: কর্নাটকে পুরসভার নির্বাচনে কংগ্রেস ও বিজেপির মধ্যে কড়া টক্কর। যদিও ভোট পরবর্তী রাজ্যের শরিক দল জেডিএস-র সঙ্গে জোট বেঁধে অধিকাংশ পুরসভায় দখলে আসতে চলেছে কংগ্রেসের। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত কংগ্রেস ৯৬৬ এবং বিজেপি ৯১০ টি আসনে জয়ী হয়েছে। জেডিএস জিতেছে ৩৭৩ আসনে। বাকিগুলি নির্দলদের দখলে গিয়েছে। রাজ্যের পুরসভাগুলির ২,৬২৮ আসনের মধ্যে এখনও পর্যন্ত ২,৭০৯ আসনের ফল ঘোষণা হয়েছে। গত শনিবার ভোট গ্রহণ করা হয়েছিল। রাজ্যের শাসক জোটের দুই শরিক কংগ্রেস ও জেডিএস এই ভোটে পৃথকভাবেই লড়াই করেছিল। তবে ভোটের পর তারা যে হাতে হাত মিলিয়েই পুর বোর্ড গড়বে, তা দুই দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। জেডিএস ও কংগ্রেসের মিলিত আসন সংখ্যা ১,৩৩৯। এরফলে স্বাভাবিকভাবেই কংগ্রেস-জেডিএস জোট বিজেপির থেকে এগিয়ে রয়েছে এবং বেশিরভাগ পুরবোর্ডই জোটের দখলে আসতে চলেছে। গত মে মাসে কর্নাটকের বিধানসভা নির্বাচনে কোনও দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল। ত্রিশঙ্কু বিধানসভায় প্রথমে বিজেপি সরকার গড়ে। কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ইস্তফা দেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ভোটের ফলাফল ঘোষণার সময়ই জেডিএসকে সমর্থনের ঘোষণা করেছিল কংগ্রেস। ইয়েদুরাপ্পার ইস্তফার পর কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। পুরসভার নির্বাচনকে রাজ্যের জোট সরকারের জনপ্রিয়তার অ্যাসিড টেস্ট হিসেবেই মনে করছিল রাজনৈতিক মহল। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এই ভোটে জনমতের একটা প্রতিফলন দেখার সুযোগ ছিল এই ভোট। তিনটি শহরের কর্পোরেশন, ২৯ টি সিটি মিউনিসিপ্যাল কাউন্সিল, ৫১ টাউন মিউনিসিপ্যাল কাউন্সিল ও ২০ টাউন পঞ্চায়েতের জন্য ভোট গ্রহণ করা হয়। বন্যার কারণে কোডাগু জেলার পুরসংস্থাগুলির ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। বিজেপি বাগালকোট, বেলাগাভি, চামরাজনগর, চিত্রদূর্গ, দক্ষিণ কানাডা, দেবাঙ্গিরি ও উদুপি জেলায় এগিয়ে রয়েছে। অন্যদিকে, বেল্লারি, বিদর, গাডাগ, হাভেরি, কালবুর্গি, কোপ্পাল, মহীশূর, রায়চুর, উত্তর কানাড়া ও ইয়াদগিরে এগিয়ে রয়েছে। জেডিএস তাদের দূর্গ বলে পরিচিত হাসন, মান্ড্য ও তুমাকুরুতে এগিয়ে রয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget