এক্সপ্লোর

যদি টুকলি করে! কার্ডবোর্ডের বাক্স মাথায় পরিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা হল কর্নাটকের পড়ুয়াদের

জীবন মরণ কিছু নয়, ওই ছাত্রছাত্রীদের অর্থনীতি ও রসায়নের মিড টার্ম পরীক্ষা চলছিল।

বেঙ্গালুরু: টোকাটুকি রুখতে আজব ব্যবস্থা নিল কর্নাটকের এক বেসরকারি প্রি ইউনিভার্সিটি কলেজ। অন্তত ৫০ জন পড়ুয়ার মাথায় কার্ডবোর্ডের বাক্স বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করল তারা। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। জীবন মরণ কিছু নয়, ওই ছাত্রছাত্রীদের অর্থনীতি ও রসায়নের মিড টার্ম পরীক্ষা চলছিল। টোকাটুকি রুখতে তাঁদের মাথায় তিনদিন বন্ধ কার্ডবোর্ডের বাক্স বসিয়ে দেওয়া হয়, তবে লেখা আর দম টম নেওয়ার জন্য খোলা ছিল সামনের দিক। কিন্তু এদিক ওদিক উঁকি দেওয়ার উপায় ছিল না। বুধবার হাভেরির ভগত প্রি ইউনিভার্সিটি কলেজে এই কাণ্ড ঘটেছে। এর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ ব্যাপারে ওই কলেজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজ্য সরকার। কেন ছাত্রছাত্রীদের এভাবে কার্ডবোর্ডের বাক্স পরতে বাধ্য করা হয় তার ব্যাখ্যা চেয়েছেন হাভেরির ডিস্ট্রিক্ট ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। কারণ যাই হোক, পরীক্ষার্থীদের বাক্স পরতে বাধ্য করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমারও বলেছেন, এই ঘটনা গ্রহণযোগ্য নয়, পড়ুয়াদের সঙ্গে জন্তুর মত ব্যবহার করার অধিকার কারও নেই। এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। কলেজ প্রধান এম সতীশের অবশ্য বক্তব্য, বিহারের একটি কলেজও টোকাটুকি রুখতে এই ব্যবস্থা নেয়, তা সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছিল। তাঁরা স্রেফ পরীক্ষামূলকভাবে এই কার্ডবোর্ডের বাক্স ব্যবহার করেছেন, পড়ুয়াদেরও এ ব্যাপারে আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এবার দেখুন সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget