এক্সপ্লোর
করোনা আক্রান্ত কুমার শানু
তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। সেই সফর বাতিল করতে বাধ্য হলেন এই গায়ক।

মুম্বই: করোনা আক্রান্ত বলিউডের বিখ্যাত বাঙালি গায়ক কুমার শানু। আজ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। সেই সফর বাতিল করতে বাধ্য হলেন এই গায়ক। কুমার শানুর ম্যানেজার জগদীশ ভরদ্বাজ এবিপি আনন্দকে জানিয়েছেন, ‘আজ সকাল ১০টায় দুবাই হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল কুমার শানুর। উড়ান ধরার আগে তাঁকে করোনা পরীক্ষা করাতে হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর পলে শুধু তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র সফরই বাতিল হল না, তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।’ কুমার শানুর ম্যানেজার আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁর হাল্কা জ্বর ছিল। একইসঙ্গে তিনি দুর্বলও হয়ে পড়েন। এছাড়া করোনার অন্য কোনও উপসর্গ ছিল না।
Before You Go
Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?





















