এক্সপ্লোর

ভগবান রাম নিজেও বোধহয় বিতর্কিত জমিতে মন্দির চাইতেন না, বললেন দিগ্বিজয়, বিজেপিকেও তোপ

নয়াদিল্লি: রামমন্দির বিতর্কে বিজেপিকে নিশানা দিগ্বিজয় সিংহের। মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তোলার জন্য রামমন্দির তৈরির ইস্যুতে বিতর্ক বাঁধিয়েছে বিজেপিই। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, এটা কী অদ্ভূত ব্যাপার যে, ভোট এলেই রামমন্দির ইস্যু মাথাচাড়া দেয়। রামমন্দির হওয়া নিয়ে কারও আপত্তি নেই। আমরা সবাই মন্দির চাই। কিন্তু ভগবান রাম নিজেও বোধহয় বিতর্কিত জমিতে নিজের মন্দির হোক, চাইতেন না। রামমন্দির তৈরি নিয়ে বিতর্ক বাঁধানোই বিজেপির একমাত্র উদ্দেশ্য বলে অভিযোগ করেন দিগ্বিজয়। বলেন, সরকার বলছে, আদালতের রায় মেনে নেবে। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন, ভগবান রামের যখন ইচ্ছা হবে, মন্দির হবে। অন্য নেতারা আবার অর্ডিন্যান্স দাবি করছেন। রামমন্দির নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছেন ওঁরাই। মধ্যপ্রদেশের ক্ষমতা দখল নিয়ে বিজেপি, কংগ্রেসের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। বিজেপির লক্ষ্য, এবার নিয়ে টানা চতুর্থবার জয়ের ধারা বহাল রাখা। ১৫ বছরের খরা কাটিয়ে রাজ্যে ক্ষমতায় ফিরতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস। কংগ্রেসের ইস্তাহারে আরএসএসকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতিকে কেন্দ্র করে জোর বাকযুদ্ধ চলছে। কংগ্রেস বলেছে, ২৮ নভেম্বরের বিধানসভা ভোটে জিতলে রাজ্যে সরকারি ভবনে আরএসএসের শাখার আয়োজন, তাতে সরকারি কর্মীদের যোগদান নিষিদ্ধ করা হবে। পাল্টা বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের অভিযোগ, কংগ্রেস মন্দির, আরএসএসের শাখা করতে দেবে না বলেছে। ওরাই আগে বলেছিল, ভগবান রাম নিছক পৌরাণিক চরিত্র, বাস্তবে তাঁর কোনও অস্তিত্বই ছিল না। সেজন্যই ওরা রামমন্দির নির্মাণের বিরোধী। মধ্যপ্রেদেশের কংগ্রেস সরকার ১৯৮১ সালে সরকারি ভবনে আরএসএসের কার্য্যকলাপ নিষিদ্ধ করে। ২০০০ সালে সেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ। ২০০৬-এ বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান তুলে নেওয়ার আগে পর্যন্ত দুই বিজেপি মুখ্যমন্ত্রী উমা ভারতী, বাবুলাল গৌরের আমলেও সেই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget