এক্সপ্লোর

সিএএ ‘বিভাজনমূলক’, নড্ডাকে চিঠি দিয়ে মধ্যপ্রদেশে বিজেপি ছাড়লেন প্রায় ৮০ মুসলিম নেতা

এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে বিজয়বর্গীয় বলেন, পুরো বিষয়টা জানি না। তবে (সিএএ নিয়ে) কেউ বিভ্রান্ত হলে তাঁকে ব্যাখ্যা করে বোঝাব।রাজিক বলেছেন, লোকে আমাদের গালাগাল করছিল, প্রশ্ন করছিল, সিএএ-র মতো একটি বিভেদমূলক আইন সত্ত্বেও আর কতদিন আমরা চুপ থাকব?

ভোপাল: সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) ‘বিভাজনমূলক’ আখ্যা দিয়ে তার বিরোধিতা করে মধ্যপ্রদেশে বিজেপি ছাড়লেন দলের প্রায় ৮০ মুসলিম নেতা। দলের নবনিযুক্ত সভাপতি জে পি নড্ডাকে চিঠি লিখে বিজেপির প্রাথমিক সদস্যপদ ছেড়েছেন তাঁরা। পদত্যাগীদের একজন রাজিক কুরেশি ফার্সিওয়ালা জানিয়েছেন, সিএএ ধর্মের ভিত্তির ওপর তৈরি এক বিভেদমূলক বিধি বলে মনে করছেন তাঁরা। এঁদের মধ্যে বিজেপির সংখ্য়ালঘু সেলের একাধিক পদাধিকারী আছেন। রাজিক বলেছেন, ২০১৯ এর ডিসেম্বর সিএএ কার্যকর হওয়ার পর নিজেদের সম্প্রদায়ের অনুষ্ঠানে থাকাটা ক্রমশ বেশি করে কঠিন হয়ে উঠছিল আমাদের পক্ষে। এধরনের অনুষ্ঠানে লোকে আমাদের গালাগাল করছিল, প্রশ্ন করছিল, সিএএ-র মতো একটি বিভেদমূলক আইন সত্ত্বেও আর কতদিন আমরা চুপ থাকব? রাজিক আরও বলেন, যে কোনও ধর্ম, সম্প্রদায়েরই ভারতীয় নাগরিকত্ব পাওয়া উচিত। কেবলমাত্র ধর্মের মাপকাঠিতে একটি লোক অনুপ্রবেশকারী বা সন্ত্রাসবাদী, স্থির করা যায় না। নড্ডাকে লেখা চিঠিতে মুসলিম নেতারা বলেছেন, ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদে নাগরিকরা সমান মর্যাদার অধিকারী। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধর্মীয় মাপকাঠিতে সিএএ কার্যকর করছে। এটা দেশের বিভাজন ঘটানো, সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী আচরণ। পদত্য়াগী নেতাদের কেউ কেউ বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ বলে শোনা যাচ্ছে।এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে বিজয়বর্গীয় বলেন, পুরো বিষয়টা জানি না। তবে (সিএএ নিয়ে) কেউ বিভ্রান্ত হলে তাঁকে ব্যাখ্যা করে বোঝাব।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget