এক্সপ্লোর

Madhya Pradesh: মধ্যপ্রদেশে চোর সন্দেহে নৃশংস অত্যাচার করে আদিবাসী ব্যক্তিকে খুন, গ্রেফতার ৫

Madhya Pradesh Man Dies After Mob Thrashes, Ties Him To Truck And Drags. | আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোপাল: মধ্যপ্রদেশের নিমাচ জেলায় ৪৫ বছর বয়সি এক আদিবাসী ব্যক্তির উপর নৃশংস অত্যাচার। তাঁকে চোর সন্দেহে ধরে বেধড়ক মারধর করার পর একটি ট্রাকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই অত্যাচারের জেরে মারাত্মক জখম হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খুনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কানহাইয়া ভীল। চোর সন্দেহে তাঁকে মারধর করে একদল লোক। তাঁর উপর প্রচণ্ড অত্যাচার করা হয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখান থেকে তাঁকে নিমাচ জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে নীমাচের অতিরিক্ত সুন্দর সিংহ কানেশ জানিয়েছেন, ‘কানহাইয়া ভীল নামে ওই ব্যক্তির উপর অত্যাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মৃত কানহাইয়াকে মারধর করার পর দড়ি দিয়ে তাঁর পা একটি পিক-আপ ট্রাকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার বন্ধ করা সংক্রান্ত আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় এই নৃশংস ঘটনার ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাতর আর্জি জানাচ্ছেন কানহাইয়া। কিন্তু একদল লোক তাঁকে ছেড়ে দেওয়ার বদলে মারধর করছে। এরপর পায়ে দড়ি বেঁধে ট্রাকের সঙ্গে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনা নিয়ে সরব। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বহু মানুষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget