এক্সপ্লোর

বাবার জমানো ৫ লাখ টাকা লকডাউনে দুর্গতদের দিল, রাষ্ট্রপুঞ্জের ‘গুডউইল অ্যাম্বাসাডর অফ পুওর’ মাদুরাইয়ের কিশোরী

তামিলনাড়ুর মাদুরাইয়ের ১৩ বছরের এক কিশোরীকে রাষ্ট্রপুঞ্জের অ্যাসোসিয়েশন ফর ডেভেলাপমেন্ট অ্যান্ড পিস-এর ‘গুডউইল অ্যাম্বাসাডর অফ পুওর’ নিযুক্ত করা হয়েছে। ১৩ বছরের এই কিশোরীর নাম নেত্রা।

নয়াদিল্লি: তামিলনাড়ুর মাদুরাইয়ের ১৩ বছরের এক কিশোরীকে রাষ্ট্রপুঞ্জের অ্যাসোসিয়েশন ফর ডেভেলাপমেন্ট অ্যান্ড পিস-এর ‘গুডউইল অ্যাম্বাসাডর অফ পুওর’ নিযুক্ত করা হয়েছে। ১৩ বছরের এই কিশোরীর নাম নেত্রা। তার বাবা সেলুন দোকানের মালিক। মেয়ের পড়াশোনার জন্য তিনি পাঁচ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন। সেই সঞ্চিত অর্থ লকডাউনের ফলে ক্ষতিগ্রস্তদের দান করতে বাবাকে রাজি করাল নেত্রা। অষ্টম শ্রেণীর পড়ুয়া নেত্রাকে এক লক্ষ টাকার স্কলারশিপও দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সংস্থার কাছ থেকে মেয়ের এই সম্মানে উচ্ছ্বসিত পরিবারের লোকজন। তার বাবা পি মোহন বলেছেন, তাঁরা একেবারেই সাধারণ মানুষ। তাঁদের পক্ষে এই সম্মান বিশাল ব্যাপারে। এমনটা যে হতে পারে, তা তিনি কখনও কল্পনাও করতে পারেননি।
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানে এই প্রসঙ্গের উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী নেত্রার প্রশংসা করে বলেছিলেন যে, এই সংকটের সময় অভাবগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসে এক সেলুন দোকানের মালিকের মেয়ে যে কাজ করেছে, তা খুব বড় মন থাকলেই করা যায়। তামিলনাড়ুর মন্ত্রী সেলুর রাজুও নেত্রার প্রশংসা করে বলেছিলেন যে, তিনি মুখ্যমন্ত্রী ই পালানস্বামীকে বলে নেত্রাকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার নামে এক পুরস্কারে সম্মানিত করতে বলবেন। নেত্রার বাবা মাদুরাইয়ে একটা ছোট্ট সেলুন চালান। বহু বছরের পরিশ্রমে মেয়ের শিক্ষার জন্য তিনি পাঁচ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন তিনি। কিন্তু এই কঠিন সময়ে সঞ্চিত অর্থের পুরোটাই দুর্গত ও বঞ্চিতদের সাহায্য ব্যয় করেছেন তিনি। ইউএনএডিএপি-এর এই স্বীকৃতির ফলে নেত্রা নিউইয়র্ক ও জেনেভায় আসন্ন রাষ্ট্রপুঞ্জের কনফারেন্সে সিভিল সোসাইটি ফোরামে বক্তব্য রাখার সুযোগ পেয়েছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget