এক্সপ্লোর

দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা-ভাইরাস নিয়ে অতিরিক্ত প্রচার! বুনিয়াদপুরে কেন্দ্রকে আক্রমণ মমতার

দিল্লির ঘটনার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ঘৃণার রাজনীতি করছে বিজেপি, বাংলার কথা বলতে লজ্জা করে না!’

কলকাতা: বুনিয়াদপুরে কর্মিসভায় বুধবার দিল্লির হিংসা নিয়ে আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রীকে। দিল্লির ঘটনার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ঘৃণার রাজনীতি করছে বিজেপি, বাংলার কথা বলতে লজ্জা করে না!’ তিনি অভিযোগ করেন, দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতে করোনা-ভাইরাস নিয়ে অতিরিক্ত প্রচার করছে কেন্দ্র। তাঁর এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। বুনিয়াদপুরের সভায় আর কী কী বললেন মমতা, দেখে নিন। • কলকাতায় থাকলেও, জেলার সব খবর রাখি। • আগের সরকার চাল, চিঁড়ে কিছুই দিত না, এখন দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় হচ্ছে। • দিল্লিতে নালার মধ্যে মৃতদেহ ভেসে উঠছে। দিল্লিতে কত মানুষ ঘরছাড়া হয়েছে। এখনও দিল্লির ৭০০ মানুষ নিখোঁজ। বহু মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। • ঘৃণার রাজনীতি করছে বিজেপি। বাংলার কথা বলতে লজ্জা করে না! • কাশ্মীর থেকে ১৩০ জনকে উদ্ধার করেছিলাম। সরকার অনেক কাজ করেছে। তাও বলছে রাজ্য সরকার কিছুই করে না। • করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। দিল্লি থেকে নজর ঘোরাতে করোনা-করোনা করা হচ্ছে। • গোলি মারো বলছে, ক্ষমা চাইতে পারছ না! কলকাতা, আর দিল্লি-উত্তরপ্রদেশ এক নয়। উত্তরপ্রদেশে লাগাতার নারী নির্যাতন হয়। উত্তরপ্রদেশে নির্যাতিতাকে পুড়িয়ে মারা হয়েছে। তৃণমূলকর্মীরা মা-বোনেদের পাহারাদার হবেন। • দলের খারাপ লোকের দরকার নেই। মানুষকে যে ভালবাসে, আমি তাকে ভালবাসব। • আন্দোলন করতে গিয়ে জীবনে বহুবার মার খেয়েছি। দিল্লি আমাদের ওপর অনেক অত্যাচার করে। মানসিক ও অর্থনৈতিক অত্যাচার করে। • দিল্লির অত্যাচারেও আমরা মাথা নত করিনি। অর্পিতাকেই দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দিয়েছি। একটা নির্বাচনে হেরেছি, কিছু যায় আসে না। • ‘বিজেপি বলছে ২০০ আসন দরকার। ১ থেকে ২৯৪টি আসনই আমার টার্গেট। • গোলি মারো স্লোগানে অনেককে গ্রেফতার করেছি। রাস্তায় গোলি মারার স্লোগান, এত সাহস! • গদ্দার কারা? কারা ভাগাভাগি করছে? বাংলায় এতগুলো আসন নিলে, কী দিয়েছে বিজেপি? • আগে দিল্লি সামলাক, তারপর বাংলা দেখুক বিজেপি। • বিজেপি-কংগ্রেস-সিপিএম এক হয়ে গিয়েছে। আমাদের কিছু লোক মদত দিয়েছে, তারা চিহ্নিত। • তৃণমূল বন্দুকের সামনে লড়ে এই জায়গায় পৌঁছেছে। • আমার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিক বলিনি। আমার বক্তব্য বিকৃত করলে আইনি ব্যবস্থা নেব। • উদ্বাস্তু আন্দোলন আমি ভালো বুঝি। উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল করিয়ে দিয়েছি। • সাড়ে ৭ কোটি পরিবার স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে। কোনও হাসপাতাল ফেরালে ডিএমকে জানান। • স্বাস্থ্যসাথীর সুবিধা না দিলে লাইসেন্স বাতিল। দারিদ্র দূরীকরণে বাংলা এক নম্বরে। • গণতান্ত্রিকভাবে বিজেপির প্রচারকে ভোঁতা করতে হবে। দেশে শিল্প নেই, বেকারদের সংখ্যা বাড়ছে। • রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। সব ব্যাঙ্ককে এক করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। • হিন্দু-হিন্দু করছে, এদিকে অসমে হিন্দুদের হঠাচ্ছে। আমরা কী খাব, তাও ঠিক করে দিচ্ছে বিজেপি। সিএএ নিয়ে ভয় দেখানো হচ্ছে। নাগরিকত্ব আইনের প্রয়োজন ছিল না। সিএএ-এনআরসি-এনপিআর এক বৃন্তে ৩টি কুসুম। নাগরিক কিনা বিজেপিকে কৈফিয়ত দিতে হবে?

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget