এক্সপ্লোর

বিশ্বকাপে ভারতের 'যুবরাজ' হয়ে উঠতে পারেন হার্দিক পাণ্ড্য, মন্তব্য গ্লেন ম্যাকগ্রার

২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি

চেন্নাই: যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, 'সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।' ম্যাকগ্রা যোগ করেছেন, 'ওদের বোলিং বিভাগে ওয়ান ডে-তে বিশ্বের সেরা বোলার যশপ্রীত বুমরা রয়েছে। দারুণ লাইন-লেংথে বল করে। হাতে দুর্দান্ত ইয়র্কার রয়েছে। ডেথ ওভারে দারুণ বোলার ও। ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় দল কেমন খেলে, দেখতে মুখিয়ে রয়েছি।' মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়েও ইতিবাচক মন্তব্য ম্যাকগ্রার। বলেছেন, 'বড় টুর্নামেন্টে ওদের ওপর ভাল করার চাপ থাকে। তবে এই ধরনের টুর্নামেন্টে ওরা ভাল খেলে। তবে ইংল্যান্ডের পরিবেশে ব্যাপারটা খুব চিত্তাকর্ষক হতে চলেছে। ধোনি খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারে। দারুণ অভিজ্ঞ। অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজে সম্প্রতি ফিনিশার হিসাবে দারুণ খেলেছিল। ওদের দলে অনেক বিশ্বমানের প্লেয়ার রয়েছে। শুধু ধারাবাহিকতা দেখাতে হবে।' কাপজয়ের তিন দাবিদার হিসাবে তিনি বেছে নিয়েছেন ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়াকে। বলেছেন, 'ইংল্যান্ডের ওয়ান ডে দলটা দারুণ। ওরাই ফেভারিট। ওয়ান ডে ক্রিকেটে ভারতও বেশ ভাল দল। ওদের খেলার ধরনটা অনেকটাই ইংল্যান্ডের মতো। বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে অস্ট্রেলিয়ারও।' ওয়েস্ট ইন্ডিজকে আরও ধারাবাহিক হতে হবে বলে মত ম্যাকগ্রার। ধারাবাহিকভাবে ভাল বল করলে কেউ বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ ৭১ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিতে পারে বলেও জানিয়েছেন প্রাক্তন অজি পেসার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget