এক্সপ্লোর

মিজোরাম: ১০ বছর পর হারল কংগ্রেস, সরকার গঠন এমএনএফ-এর, মুখ্যমন্ত্রী হতে চলেছেন জোরামথাঙ্গা

আইজল: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মিজোরামে কংগ্রেসকে মাত দিয়ে রাজ্য দখল করল মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ। পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন জোরামথাঙ্গা। উত্তর পূর্বাঞ্চলের সর্বত্র পদ্ম ফুটলেও মিজোরাম ১০ বছর ধরে ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু এবারের বিধানসভা ভোটে অন্যত্র দুর্দান্ত ফল করলেও মিজোরাম ‘হাত’ছাড়া হল কংগ্রেসের। মঙ্গলবার ফলপ্রকাশ হতেই দেখা গেল, ৪০-আসন বিশিষ্ট উত্তর-পূর্বের এই রাজ্যে একাই ২৬টি আসন দখল করেছে এমএনএফ। এদিন বিকেলে দলনেতা নির্বাচন করে বৈঠকে বসেন এমএনএফ নেতারা। সেখানে সর্বসম্মতভাবে জোরামথাঙ্গাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। উপ-নেতা নির্বাচিত হন তনলুইয়া।সচিব নির্বাচিত হয়েছেন লালরুয়াতকিমা। জানা গিয়েছে, সরকার গঠন করার দাবি করে এদিন সন্ধ্যায় রাজ্যপাল কে রাজশেখরণের কাছে যেতে পারেন জোরামথাঙ্গা। এদিকে, পরাজয় স্বীকার করে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশ করেছেন মুখ্যমন্ত্রী লাল থানহাওলা। দুটি আসনে লড়াই করেছিলেন লাল থানহাওলা। দুটিতেই হেরে গিয়েছেন তিনি। চামফাই দক্ষিণ আসনে তিনি তরুণ এমএনএফ নেতা টি জে লালনুনতুলুঙ্গার কাছে পরাজিত হন ১,০৪৯ ভোটে। অন্যদিকে, শেরছিপ আসনে জেডপিএম পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমার কাছে ৪১০ ভোটে পরাজিত হন। প্রসঙ্গত, মিজোরামের সবকটি আসনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) পেয়েছে ২৬টি। জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) পেয়েছে ৮টি। কংগ্রেস পেয়েছে ৫টি। বিজেপি-১টি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget