এক্সপ্লোর

তথ্যের অধিকার আইনে সংশোধনীর নিন্দা, ‘চূড়ান্ত হামলা’, মোদি সরকারকে তোপ সনিয়ার

তথ্য জানার অধিকার আইনকে ঐতিহাসিক আখ্যা দেন সনিয়া। বলেন, এই আইন গত ১৩ বছরে এমন এক প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে, যা ‘আমজনতার কাছে গণতন্ত্র, স্বচ্ছতা ও দায়বদ্ধতার পীঠস্থান হয়ে উঠেছে’। দেশব্যাপী তথ্যের অধিকার আন্দোলন কর্মীরা দুর্নীতি মোকাবিলা, সরকারি নীতিসমূহের কার্যকারিতা যাচাই করা, বিমুদ্রাকরণ ও নির্বাচনের মতো প্রক্রিয়ায় অসম্পূর্ণতা, ঘাটতি পরিমাপ করতে এই আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন বলে জানান সনিয়া।

নয়াদিল্লি: তথ্য জানার অধিকার আইনে সংশোধন ঘটিয়ে তথ্য কমিশনারদের ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন সনিয়া গাঁধী। কংগ্রেস সভানেত্রী এক বিবৃতিতে বলেছেন, তথ্য কমিশনাররা যে মোদি সরকারের হস্তক্ষেপ, অঙ্গুলিহেলন থেকে রেহাই পাবেন না, সরকারের পাশ করানো সংশোধনীগুলিতে সেটাই নিশ্চিত করা হয়েছে। সংসদে এই সংশোধনীগুলির বিরোধিতা করেছি, কার্য্যক্ষেত্রেও করে যাব আমরা। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে এভাবে টুকরো টুকরো করে ধ্বংস করার নিন্দা করছি এবং মোদি সরকারের এই আত্ম স্বার্থপূরণকারী আচরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, যা জাতীয় স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। প্রসঙ্গত, তথ্য অধিকার আইনে সংশোধনের ফলে কেন্দ্রে ও রাজ্যে মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের চাকরির শর্তাবলী বদলানো হয়েছে। তথ্য জানার অধিকার আইনকে ঐতিহাসিক আখ্যা দেন সনিয়া। বলেন, এই আইন গত ১৩ বছরে এমন এক প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে, যা ‘আমজনতার কাছে গণতন্ত্র, স্বচ্ছতা ও দায়বদ্ধতার পীঠস্থান হয়ে উঠেছে’। দেশব্যাপী তথ্যের অধিকার আন্দোলন কর্মীরা দুর্নীতি মোকাবিলা, সরকারি নীতিসমূহের কার্যকারিতা যাচাই করা, বিমুদ্রাকরণ ও নির্বাচনের মতো প্রক্রিয়ায় অসম্পূর্ণতা, ঘাটতি পরিমাপ করতে এই আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন বলে জানান সনিয়া। তিনি বলেন, মোদি সরকার এই নামী প্রতিষ্ঠানকে মানুষের প্রতি দায়বদ্ধতা পালন না করেই নিজেদের সংখ্যাগুরু এজেন্ডা চাপিয়ে দেওয়ার সামনে বাধা হিসাবে দেখেছে। সনিয়া বলেন, বিজেপি সরকার এবার তথ্যের অধিকার আইন অচল করে দিতে চূড়ান্ত আক্রমণ চালিয়েছে। তার কার্যকারিতা আরও লঘু করে দিতে মোদি সরকার বেশ কিছু সংশোধনী পাশ করেছে, যাতে তথ্য কমিশনার পদ এতটাই ক্ষমতাহীন যায় যে, তাঁদের যে সরকারকে কাঠগড়ায় তোলার কথা, তাদেরই দয়ায় থাকতে হবে। সনিয়ার অভিযোগ, এইসব গুরুত্বপূর্ণ পদের সুযোগসুবিধা ছেঁটে দিয়ে মোদি সরকার সুনিশ্চিত করেছে যে, কোনও আত্মমর্যাদাবান অফিসারই এমন নজরদারির আবহাওয়ায় কাজ করতে রাজি হবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget