এক্সপ্লোর

পঞ্চায়েতের কর্মদক্ষতা বাড়াতে ই-গ্রাম স্বরাজ অ্যাপের সূচনা মোদির, বললেন করোনা-সঙ্কট স্বনির্ভর হতে শিখিয়েছে

গ্রামে সম্পত্তি বিবাদ কমাতে নতুন ব্যবস্থার কথা শুক্রবার ঘোষণা করলেন মোদি। জিপিএস ম্যাপিংয়ে এবার থেকে থাকবে সম্পত্তির খতিয়ান। সেই খতিয়ান থেকে সম্পত্তির মালিকানা নির্ধারণ করা হবে।

নয়াদিল্লি: শুক্রবার পালিত হচ্ছে জাতীয় পঞ্চায়েত দিবস। এদিন সকালে পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পঞ্চায়েত প্রধানদের জন্য দিলেন বার্তা। পাশাপাশি ই-গ্রাম স্বরাজ অ্যাপের সূচনা করলেন তিনি। গ্রামীণ উন্নয়নের যাবতীয় তথ্য থাকবে এই অ্যাপে। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারী আমাদের সামনে নতুন বাধা তৈরি করছে। এই মহামারী আমাদের নতুন করে শিক্ষা দিচ্ছে। করোনা-সঙ্কট আমাদের স্বনির্ভর হতে শিখিয়েছে। স্বনির্ভর না হলে এই বাধার মোকাবিলা করা যাবে না। এমন সঙ্কট ফের এলে আমাদের যেন বিদেশের দিকে তাকাতে না হয়।’ শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, ‘পঞ্চায়েত ব্যবস্থা যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। ৫-৬ বছর আগে দেশের ১০০-রও কম পঞ্চায়েতে ছিল ব্রডব্যান্ড। বর্তমানে সওয়া লক্ষ গ্রামে আছে ব্রডব্যান্ডের সুবিধা। শহর-গ্রামে ব্যবধান দূর করতে সরকার চালু করেছে ই-গ্রাম স্বরাজ অ্যাপ। পঞ্চায়েত কী কাজ করছে, সব থাকবে ই-গ্রাম স্বরাজে। গ্রামের যে কেউ মোবাইলেই নিজের পঞ্চায়েতের কাজ দেখতে পাবেন।’ মোদি যোগ করেন, ‘এর ফলে সেই গ্রাম পঞ্চায়েতের কর্মদক্ষতা বাড়বে। পাশাপাশি বাড়বে যে কোনও পরিকল্পনা সময়ে শেষ করার তাগিদ।’ গ্রামে সম্পত্তি বিবাদ কমাতে নতুন ব্যবস্থার কথা শুক্রবার ঘোষণা করলেন মোদি। জিপিএস ম্যাপিংয়ে এবার থেকে থাকবে সম্পত্তির খতিয়ান। সেই খতিয়ান থেকে সম্পত্তির মালিকানা নির্ধারণ করা হবে। মোদি বলেছেন, ‘গ্রামে সবার সম্পত্তি ম্যাপিং করা হবে ড্রোনের সাহায্যে। সম্পত্তি বিবাদ মেটাতে কাজ দেবে এই পরিকল্পনা। নতুন এই যোজনার নাম স্বামীত্ব যোজনা।’ করোনা পরিস্থিতি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান ও গ্রামবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘সামাজিক দূরত্ব মানুন। নিজেকে নিরাপদ রাখুন। ভারতের করোনা মোকাবিলা আজ বিশ্বে চর্চার বিষয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget