এক্সপ্লোর

‘চৌকিদার’ প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন, লোকে জেনে যাবে, ৩০০০০ কোটি টাকা চুরি করেছেন, তাই সরানো হল সিবিআই ডিরেক্টরকে, তোপ রাহুলের

কোটা (রাজস্থান): সিবিআই রাফাল যুদ্ধবিমান ডিলের তদন্ত শুরু করতে চলেছে, এই ভয়েই রাত একটায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধান অলোক বর্মাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরিয়ে দিয়েছেন বলে দাবি করলেন রাহুল গাঁধী। আজ মহিলা কংগ্রেসের মঞ্চ থেকে মোদী-বিরোধী প্রচারে সুর চড়িয়ে কংগ্রেস সভাপতি বলেন, সিবিআই ডিরেক্টরকে অপসারিত করতে পারে একমাত্র তিন সদস্যের কমিটি, যাতে থাকেন প্রধানমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি ও বিরোধী নেতা। কিন্তু প্রধানমন্ত্রী বাকিদের সঙ্গে কোনও পরামর্শ না করেই একাই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালও রাহুল ঝালোয়ারে একই অভিযোগ করেন। যদিও রাফাল ডিল নিয়ে তদন্ত করতে চেয়েছিলেন বলেই বর্মাকে সরিয়ে দেওয়ার অভিযোগ গতকালই বস্তাপচা বলে খারিজ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মোদী প্রতিরক্ষামন্ত্রক, ভারতীয় বায়ুসেনার সঙ্গে আলোচনা না করেই রাফাল চুক্তি বদলে দেন বলে অভিযোগ করেন রাহুল। বলেন, প্রতিরক্ষা মন্ত্রক, বায়ুসেনা ওই বরাত নিয়ে কয়েক বছর ধরে কাজ করেছে। কিন্তু প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রক, প্রতিরক্ষামন্ত্রী বা বায়ুসেনাকে প্রশ্ন না করেই ৩০০০০ কোটি টাকার চুক্তি বদলে দেন। সিবিআই এ নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছিল, তাই প্রধানমন্ত্রী ভয় পেয়ে রাত একটায় সিবিআই অধিকর্তাকে সরিয়ে দিলেন। আজও মোদীকে ‘চৌকিদার’ বলে কটাক্ষ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন যে, দেশের মানুষ জেনে যাবে, ‘চৌকিদার’ ৩০০০০ কোটি টাকা চুরি করেছেন। মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়োগ সংক্রান্ত কমিটি দ্বন্দ্ব, সংঘাতে জড়ানো বর্মা ও সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা, দুজনকেই ছুটিতে পাঠায়। জেটলির দাবি, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) সুপারিশ মেনেই সরকার দুজনকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget