এক্সপ্লোর

কোহলির উইকেটকেই পাখির চোখ করছেন মঈন আলি

শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার কাছে পরপর হারের ধাক্কায় সমস্যায় ইংল্যান্ড

বার্মিংহ্যাম: বিশ্বকাপ শুরুর আগে তাঁদের অন্যতম ফেভারিট ধরা হচ্ছিল। অইন মর্গ্যানদের অভিযানও শুরু হয়েছিল প্রত্যাশিতভাবে। অথচ টুর্নামেন্টের মাঝপথে খেই হারিয়েছে ইংল্যান্ড। রবিবার ভারতের বিরুদ্ধে হারলে সেমিফাইনালের স্বপ্নও সঙ্কটাপন্ন হয়ে পড়তে পারে। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দ্বৈরথের আগে মঈন আলি জানালেন তাঁর লক্ষ্যের কথা। বলে দিলেন, বিরাট কোহলিকে দ্রুত ড্রেসিংরুমে ফেরানোই ভারতকে হারানোর চাবিকাঠি। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের শেষ দুই ম্যাচে প্রাথমিক চাপ কাটিয়ে দলকে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছে দিয়েছিল কোহলির হাফসেঞ্চুরি। একটি ইংরেজি দৈনিকে নিজের কলামে মঈন লিখেছেন, ‘বিরাট জানে ও ভারতের হয়ে রান করবে। আর আমার কাজ হল ওকে আউট করা।’ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোহলির নেতৃত্বেই খেলেন মঈন। ইংরেজ ক্রিকেটারের দাবি, মাঠের লড়াই মাঠের বাইরের বন্ধুত্বে কোনও প্রভাব ফেলবে না। লিখেছেন, ‘ওর মতো ক্রিকেটারের উইকেট পাওয়াটা বড় প্রাপ্তি। তবে বন্ধুত্বপূর্ণভাবেই নিজের কাজটা করা যায়।’ মঈন আরও লিখেছেন, ‘অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলার সময় থেকে আমরা একে অপরকে চিনি। তবে গত কয়েক বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময় আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছে। বড় ম্যাচের আগে ওর মনোবল বাড়াতে চাই না তবে ও এমনিতেই আত্মবিশ্বাসী আর ক্রিকেট নিবেদিত প্রাণ একজন খেলোয়াড়।’ শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার কাছে পরপর হারের ধাক্কায় সমস্যায় ইংল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ দুই ম্যাচ তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। মঈন লিখেছেন, ‘ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই শেষ দুই ম্যাচ আমি দারুণ সুযোগ হিসাবে দেখছি। ভয় পেলে চলবে না। ঘরের মাঠে খেলার জন্য প্রত্যাশার চাপ ম্যাচে প্রভাব ফেলবে না। ভারতই সবচেয়ে বড় উদাহরণ কারণ ওদের মতো অত প্রত্যাশার চাপ সামলে আমাদের খেলতে হয় না।’ নিজের মন্তব্যের ব্যাখ্যা করে মঈন লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটারেরা দেশে মহাতারকা। জিতলে ওদের প্রশংসায় ভাসিয়ে দেওয়া হয়। হারলে প্রবল সমালোচনা হয়। আর খেলা না থাকলে ওরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না কারণ মানুষ ওদের পিছনে ছোটে।’ ঘরের মাঠে শেষ দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে ২-১ হারিয়েছিল ইংল্যান্ড। সেই অভিজ্ঞতা থেকে মঈন লিখেছেন, ‘রবিবার চাহাল ও কুলদীপের স্পিন বড় ব্যাপার হবে। শেষ ওয়ান ডে সিরিজে আমরা ওদের ভালভাবেই সামলেছিলাম। এবারও সঠিক মানসিকতা নিয়ে খেলতে হবে আর পরিস্থিতি অনুযায়ী, বলের মান অনুযায়ী খেলতে হবে।’

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা
Rail Service Dispute Update | মেরামতির কাজ শেষ হতেই শুরু হয়েছে ট্রায়াল রান
Rail Service Dispute Update | New Farakka-য় অবশেষে শুরু হল ট্রায়াল রান
Rail Service Dispute Update | শুরু হয়েছে ট্রায়াল রান, লাইন-জটে আজও বাতিল একাধিক ট্রেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget