এক্সপ্লোর

এক্সিট পোল যা-ই বলুক, শিবরাজের দাবি, আমিই সবচেয়ে বড় ভোট-সমীক্ষক, ফের মধ্যপ্রদেশ জিতবে বিজেপি-ই

দাতিয়া (মধ্যপ্রদেশ): বেশ কয়েকটি নিউজ চ্যানেলের এক্সিট পোল যা-ই বলুক না কেন, শিবরাজ সিংহ চৌহান নিশ্চিত, পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মধ্যপ্রদেশে সরকার গড়ছে বিজেপি। টানা চতুর্থবার রাজ্যে ক্ষমতায় আসছেন তিনি। শনিবার দাতিয়ায় শ্রী পিতাম্বরা মন্দির দর্শনের পর সাংবাদিকদের শিবরাজ বলেন, আমি সারাদিন জনতার মাঝে কাটাই।  আমিই সবচেয়ে বড় ভোট-সমীক্ষক। বিজেপি বিপুল জয় পাবে।  তাঁকে গতকালের বিভিন্ন বুথফেরত ভোটের সম্ভাব্য ফলাফলের গতিপ্রকৃতি সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচনে সমাজের প্রতিটি অংশের মানুষের আশীর্বাদ পেয়েছি। আমরাই জয়ের রাস্তায় আছি। ২৩০ আসনবিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনের আগে বিজেপি যে ‘অব কি বার, ২০০ পার’ স্লোগান  দিয়েছিল, শিবরাজের মুখেও আজ তা শোনা যায়। তিনি বলেন, মধ্যপ্রদেশের মঙ্গল কামনায় ভগবান পিতাম্বরার আশীর্বাদ চাইতে এসেছি। প্রসঙ্গত, গতকালের কোনও কোনও বুথফেরত সমীক্ষায় মধ্যপ্রদেশে পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে, কেউ কেউ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলেছে। এবিপি আনন্দ লোকনীতি-সিএসডিএস সমীক্ষায় কংগ্রেস ১২৬টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা ও বিজেপি ৯৪টি আসন পেতে পারে বলা হয়। ট রিপাবলিক টিভি-জন কী বাত এক্সিট পোলে বিজেপিকে ১০৮-১২৮টি ও কংগ্রেসকে ৯৫-১১৫টি আসন   দেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষায় কংগ্রেস ১০৪-১২২টি ও বিজেপি ১০২-১২০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। একমাত্র টাইমস নাও-সিএনএক্স এক্সিট পোলে বিজেপি ১২৬টি আসন ঝুলিতে পুরে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, কংগ্রেস ৮৯টি আসন পেতে পারে বলে জানানো হয়।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget